১০০ পবিবারের হাতে ঈদ উপহার দিলেন লিজেন্ট গ্রুপ ২০০০“র আলমডাঙ্গার বন্ধুরা
মহামারি করোনা দূর্যোগ মোকাবেলায় কর্মহীন ১০০ পবিবারের হাতে ঈদ উপহার পৌছে দিয়েছে বাংলাদেশ লিজেন্ট গ্রুপ ২০০০ আলমডাঙ্গার বন্ধুরা।
গত ২০ জুলাই “ এসো বন্ধু পাশে থাকি , মাসবতার কল্যাণে আমরা এ ¯ স্লোগানকে সামনে নিয়ে লিজেন্ট গ্রæপের দেশ ও প্রবাসী বন্ধুদের সহোযোগিতায় করোনাকালিন সময় ঈদ সামগ্রী বিতরণ করেন। আলমডাঙ্গা শহরের বিভিন্ন এলাকার প্রায় ১০০ টি পরিবারের হাতে এসব ঈদ সামগ্রী তুলে দেন।
এসময় বাংলাদেশ লিজেন্ট গ্রুপ আলমডাঙ্গার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন । গত বছর করোনাকালীন সময় এ সংগঠনের উদ্যোগে প্রায় ৪০০ পরিবারের নিকট ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করেন।