লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিলেন আলমডাঙ্গা থানা পুলিশ


তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুটি হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিলেন আলমডাঙ্গা থানা পুলিশ। প্রায় তিন চার মার চেষ্টার পর গত বৃহস্পতিবার ও শুক্রবার মোবাইল ফোন দুটি তাদের মালিকের নিকট হস্তান্তর করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর।

জানাগেছে, আসমানখালী বাজার এলাকার হারুন অর রশিদের ছেলে আব্দুস সালামের রিডমি ৭ মোবাইল প্রায় ৩ মাস আগে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে তার মোবাইলটি না পেয়ে আলমডাঙ্গা থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন(১৩১০)। পরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জিডিটি এসআই আব্দুল গাফফারের নিকট তদন্তকার জন্য প্রদান করেন। আলমডাঙ্গা থানার এসআই আব্দুল গাফফার তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ৯ জুন বিকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার দৌলতদিয়ার দক্ষিণ পাড়ার মৃত নাসির উদ্দিনের ছেলে মোহাম্মদ ইকবালের নিকট থেকে ফোনটি উদ্ধার করেন। গত ১০ জুন মোবাইল ফোনটির মালিক আব্দুস সালামের হাতে মোবাইলটি হস্তান্তর করেন।


অপর দিকে, জীবননগর থানার হাসাদাহ ক্যাম্পের পুলিশ সদস্য তরিকুল ইসলামের স্যামস্যাং এম৪০ মোবাইল ফোনটি ৭ মাস আগে হারিয়ে যায়। মোবাইর ফোনটি খুঁজে না পেয়ে জীবননগর থানায় সাধারন ডায়েরী করেন(৬৯৪)। জীবননগর থানায় কর্মরত থাকাকালিন এএসআই হামিদুল ইসলামের নিকট তদন্ত করার জন্য জীবননগর থানার অফিসার ইনচার্জ প্রদান করেন। দীর্ঘদিন মোবাইল ফোনটি বন্ধ ছিল। পরে এএসআই হামিদুল আলমডাঙ্গা থানায় বদলি হয়ে চলে আসলেও তার হারানো ফোন সন্ধান অব্যহত ছিল। ১০ জুন তথ্য প্রযুক্তি ব্যবহার করে বগুড়া জেলার আদমদীঘি থানার কুন্দগ্রামের আকতার হোসেনের ছেলে সোহেল রানার নিকট থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে নিয়ে আসেন। ১১ জুন শুক্রবার সকালে পুলিশ সদস্য কনস্টবল তরিকুল ইসলামের নিকট তার মোবাইল ফোনটি আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর ও এএসআই হামিদুল ইসলাম হস্তান্তর করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২২ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।