হাটবোয়ালিয়ায় তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
হাটবোযালিয়া প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ও বড় বোয়ালিয়া বাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১হাজার ৭শত টাকা জরিমানা করেছেন। ৫ অক্টোবর মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবির ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন।
জানাগেছে, উপজেলার হাটবোয়ালিয়া ও বড় বোয়ালিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় বড় বোয়ালিয়া বাজারে জাহাঙ্গীর ফার্মেসির মালিক জাহাঙ্গীরকে ড্রাগস আইনে ১৯৪০/২৭ ধারা মোতাবেক ১ হাজার ৫শ টাকা, একই বাজারে শাকিল স্টোরে মালিক শাকিলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২শ টাকা জরিমানা করেন। এদিকে হাটবোয়ালিয়া বাজারে শিমুল ওয়ার্কসপের মালিক শিমুলকে প্রয়োজনীয় কাগজপত্র ট্রেড লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/ ৫২ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার আবু সালেহ, কানুনগো একেএম আমিনুল ইসলাম, হাটবোয়ালিয়া টু আইসি মাজাহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
১০ ঘন্টা আগে