লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
হরিণাকুন্ডুতে ১৪৪ ধারা অমান্য করে জমি দখল, রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামে আদালতের জারিরা ১৪৪ ধারা অমান্য করে জমিতে চাষাবাদ করছে প্রতিপক্ষরা। এতে আইনশৃঙ্খলা বিঘিœতসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে স্থানীয় গ্রামবাসী। জানা েেগছ, ঝিনাইদহ সদর উপজেলার খামারাইল গ্রামের কৃষক জমির আলী ফারাজ সুত্রে পাওয়া ৫৩ শতক জমি রয়েছে হরিণাকুন্ডু হাকিমপুর গ্রামের মাঠে। দীর্ঘদিন ধরে জমি তার দখলে আছে।

৩ বছর আগে ওই গ্রামের নুরুন্নবীকে বর্গা দেন জমির আলী। এ ঘটনার পর ওই গ্রামের সবুর মন্ডলের ছেলে রবিউল ইসলাম জমি জোরপুর্বক দখলের চেষ্টা করে। জমি বর্গাকারী নুরুন্নবী জমিতে চাষাবাদ করতে গেলে তাকেও হুমকি-ধামকি শুরু করে রবিউল ইসলাম। উপায় না পেয়ে জমির মালিক জমির আলী আদালতের স্মরাণাপন্ন হয়। আদালতে আবেদন করলে গত ২৭ মে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম ওই জমিতে ১৪৪ ধারা জারি করে।

উভয় পক্ষকে আইনি নোটিশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে। কিন্তু গত ৬ জুলাই ভূমিদস্যু রবিউল ইসলাম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল নিয়ে চাষাবাদ শুরু করেছে। এতে ওই এলাকায় সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা। জমির মালিক জমির আলী বলেন, আমার জমি আমি বর্গা দিয়েছিলাম। কিন্তু ভূমিদস্যু রবিউল ইসলাম জমি জোরকরে দখল করেছে। ১৪৪ ধারা জারি করার পরও তিনি তা মানছেন না।

এ বিষয়ে হরিণাকুন্ডু থানায় একাধিকবার যোগাযোগ করেছি তবুও কোন সুরাহা হয়নি। বর্গাচাষী নুরন্নবী বলেন, জমিতে গেলে রবিউল ইসলাম হুমকি দিচ্ছে। জমি জোর করে চাষ করেছে। পুলিশের কাছে গেলে পুলিশ দেখছি দেখছি বলে কাটিয়ে দিচ্ছে। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, এমন ঘটনা আমার জানা নেই। আমার কাছে আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।