লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
হরিণাকুন্ডুতে বিষপানে স্বামী-স্ত্রীর একসাথে আত্মহত্যা, থানায় অপমৃত্যু মামলা!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুন্ডুতে একসাথে বিষপানে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী। রোববার বিকেলে উপজেলার বেলতলা গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন-ওই গ্রামের রাহিন ইসলাম (৩০) ও তার স্ত্রী আঁখি খাতুন (২৫)। রাহিন ওই গ্রামের আলী হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে রাহিনের শশুরবাড়ির লোকজন বাড়িতে আসা নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য হয়। এ নিয়ে দু‘জনের মধ্যে বাকবিতন্ডা হয়। বিকেলে তারা নিজ ঘরে একসাথে বিষপান করে। প্রতিবেশিরা খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে বিকেল চারটার দিকে আঁখি খাতুনের মৃত্যু হয়। আর স্ত্রীর মৃত্যুর প্রায় দেড় ঘন্টা পর বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী রাহিন ইসলাম। রাহিনের মা মঞ্জিলা খাতুন জানান, তিনমাস আগে তার ছেলে রাহিন নিজ পছন্দে আখিকে বিয়ে করে।

তাদের মধ্যে পূর্ব পরিচয় ছিল। বিয়ের পর আখির বাবার বাড়ির লোকজন প্রায়ই তাদের বাড়িতে আসতো। এ নিয়ে তার ছেলে ও বউয়ের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। রোববার দুপুরে আঁখি রাহিনকে তার ভাবি আসবে বলে জানায়। এ নিয়ে তাদের মধ্যে মনমালিন্য হয়। পরে বিকেল তিনটার দিকে তারা কৃষিজমিতে দেওয়ার জন্য ঘরে থাকা বিষপান করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামিমা সুলতানা জানান, হাসপাতালে আসার পরই স্ত্রী আঁখি খাতুন মারা গেছেন। আর তার দেড় ঘন্ট পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী রাহিন। হরিণাকুন্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।