লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

হরিণাকুন্ডুতে পুলিশের উপর মাদক ব্যাবসায়ির হামলা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পদ্মনগর গ্রামে বৃহস্পতিবার রাতে মাদক বিক্রেতাদের হামলায় দুই পুলিশ আহত হয়েছেন। আহত এসআই মোহন আর রশিদ ও ইউনুস আলীকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই শামীম রেজা জানান, গোপন সুত্রে খবর পেয়ে পদ্মনগর গ্রামের নদীর ধারে পুলিশ অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী রুজদার আলীর নেতৃত্বে মাদকসেবীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ধস্তাধস্তি ও ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে কর্মকর্তাসহ দুই পুলিশ কমবেশি আহত হন। স্থানীয় ইউপি মেম্বর রেজাউল ইসলাম মন্ডল জানান, বৃহস্পতিবার রাতে পদ্মনগর নদীর ধারে মাদক বিক্রি ও সেবন করার সময় পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে ধরে ফেলে। এ সময় তারা পুলিশের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়। হামলায় দুই পুলিশ আহত হন। রাতে ঝিনাইদহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বলে ওই ইউপি সদস্য জানান।

বিষয়টি নিয়ে হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ জানান হাসপাতালের রেজিষ্টারে ভবানীপুর পুলিশ ফাড়ির এসআই মোহন আর রশিদ ও ইউনুস আলীর নাম লিপিবদ্ধ রয়েছে। তারা হাত ও পায়ে ফোলা জখমের চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ ঘটনায় মামলার পত্রিয়া চলছে বলে জানান ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই শামীম রেজা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।