লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

স্বামীর উপর রাগ করে বাসা থেকে বেরিয়ে গনধর্ষনের শিকার শৈলকুপার গৃহবধু


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- স্বামীর উপর রাগ করে পিতার বাড়িতে যাওয়ার সময় গনধর্ষনের শিকার হয়েছেন এক গৃহবধু। এ ঘটনায় পুলিশ লিটু (২৮) ও শিমুল (৩০) নামে দুই ধর্ষককে গ্রেফতার করেছে। গনধর্ষনের ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার জেলার শৈলকুপা উপজেলার দক্ষিন গোপালপুর গ্রামে। বুধবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামের এমপির মোড় থেকে দুই ধর্ষককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লিটু গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাক ও শিমুল একই গ্রামের বছির উদ্দীনের ছেলে।

এঘটনায় পলাতক রয়েছে নিত্যানন্দনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর গোপালপুর গ্রামের রাশিদুল ইসলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন খবর নিশ্চিত করে বুধবার দুপুরে জানান, ভিকটিম স্বামীর সঙ্গে ঝিনাইদহ শহরে ভাড়া বাসায় থাকতেন। গত ২৭ মে বিকালে স্বামীর সঙ্গে রাগ করে ভিকটিম পিতার বাড়ি শৈলকুপার শাহবাজপুর গ্রামে যাচ্ছিলেন। পথে নিজ গ্রামের প্রতিবেশী লিটুর সাথে দেখা হলে লিটু বাড়ি পৌছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে বিভিন্ন রাস্তা ঘুড়িয়ে সময় ক্ষাপন করে রাত করে ফেলে। এ সময় লম্পট লিটু তার সহযোগী শিমুল ও ৫ নং ওয়ার্ডের মেম্বর গোপালপুর গ্রামের রাশিদুল ইসলামকে ফোনে ডেকে নেয়।

এরপর ভিকটিমকে শৈলকুপার দক্ষিণ গোপালপুর গ্রামের মাঠে ক্যানেলের ধারে কলা ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ধর্ষক লিটু ও শিমুল ভিকটিমকে মোটরসাইকেল যোগে ঘটনার দিন রাতেই ঝিনাইদহ শহরের র‌্যাব ক্যাম্পের পাশে ভাড়া বাসার সামনে ছেড়ে দেয়। ভিকটিম অসুস্থ্য হয়ে বাসায় পৌছে সব ঘটনা খুলে বলে। স্বামী তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সোমবার রাতে শৈলকুপা থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা হলে পুলিশ ধর্ষক লিটু ও শিমুলকে গ্রেফতার করে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ধর্ষিতার জবানবন্দি গ্রহন করা হয়েছে। দুই আসামী গ্রেফতার হয়েছে। বাকী একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।