লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় খাসকররার আদম আলী গ্রেফতার


স্ত্রীকে আত্মহত্যা করতে প্ররোচিত করার অভিযোগে আলমডাঙ্গার খাসকররা গ্রামের আদম আলীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে পারিবারিক কলহে বসত ঘরে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে আদম আলীর স্ত্রী স্বপ্না খাতুন। স্বপ্না খাতুন ছিলেন আদম আলীর তৃতীয় স্ত্রী। অভিযোগ রয়েছে - পূর্বের দুই স্ত্রী সংসার থেকে বিতাড়িত আদম আলীর দুর্ব্যবহারে।


জানা যায়, আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের আদম আলী প্রায় ১ বছর পূর্বে লক্ষ্মীপুর গ্রামের শওকত আলীর মেয়ে স্বপ্না খাতুনকে বিয়ে করে নিজের সংসারে এনেছিলেন। শুক্রবার দুপুরে নিজ ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

এলাকাবাসিদের অনেকে জানিয়েছেন, পারিবারিক অশান্তির জন্য স্বপ্না খাতুন আত্মহত্যা করেছে। স্বপ্নার আগেও আদম আলী ২টি বিয়ে করেছিল। সে দুটি বউ অশান্তির কারণে সংসার ছেড়ে চলে গেছে।


স্বপ্না খাতুনের ভাই সুরুজ আলী জানান, বিয়ের পর থেকেই সংসারে অশান্তি ছিল। আদম আলীর খারাপ আচরণে বাধ্য হয়ে আমার বোন আত্মহত্যা করেছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, স্বামীর অত্যাচারে স্ত্রী আত্মহত্যা করেছেন। এর পূর্বে আদম আলীর ২ স্ত্রী বাধ্য হয়ে তার সংসার ছেড়ে গেছেন। এ ঘটনায় নিহতের ভাই থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন। সেই মামলায় আদম আলীকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৪ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।