লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ মে, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সিগন্যাল অমান্য; ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, ঝিনাইদহের দুই জন আহত


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- খুলনার খানজাহান আলী থানাধীন আফিল গেট সংলগ্ন রেলক্রসিংয়ে একটি ট্রাক ও ট্রেন ইঞ্জিনে সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও হেলপার আহত হয়েছেন। শনিবার (০১ মে) রাত ১০টার পর এ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহতরা হলেন- ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে ট্রাক চালক ইউনুস আলী (৩৫) ও একই এলাকার মো. শিপনের ছেলে হেলপার হাসান (২৭)।

তাদের স্থানীয় ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, রাতে মংলা থেকে যশোরগামী একটি ট্রাক আফিল গেট রেলক্রসিংয়ে সিগন্যাল অমান্য করে বিপরীত পাশ দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় যশোর থেকে খুলনাগামী একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের চালক মো. ইউনুস আলী ও হেলপার মো. হাসান আহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান বলেন, ‘ট্রাকটি রেল ক্রসিংয়ের সিগন্যাল অমান্য করে পাশ কেটে যাওয়ার চেষ্টা করে। একই সময়ে ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে গতিশীল থাকায় তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকটি উল্টে গেটম্যানদের ঘরের উপর গিয়ে পড়ে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২৩ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২৩ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।