লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
সামাজিক বিরোধ; হরিণাকুন্ডুতে বাবাসহ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুন্ডুুতে এক ছাত্রলীগ নেতা ও তার বাবাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে দশটার দিকে শহরতলির জোড়াপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা ছাত্রলীগের সদস্য পলাশ আহম্মেদ (২২) ও তার বাবা আক্কাস আলী (৫০)। এর মধ্যে আক্কাস আলীর অবস্থা গুরতর হওয়ায় তাকে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকার ইজাল উদ্দিনের ছেলে জামাল উদ্দিন, তাইজুদ্দিনের ছেলে খয়বার আলী খবির, মিনাজউদ্দিনের ছেলে রবিউল ও তার ভাই জামাল হোসেন, একই এলাকার মালেক, ফয়জুল্লাহ, নাজমুল ইসলাম,সুজন, মনি, সোহেল, আলি বকস, সাব্বির, নবি, কাব্বুসহ ২০/২৫ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন পলাশ জানান, রাতে তার বাবা বাড়ির পাশে রাস্তার উপর বসে ছিলেন।

তখন আসামীরা অতর্কিত তার বাবার উপর হামলা করে। এ সময় তারা তার বাবাকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি বাবাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তারা তাকেও মারধর করে। গত ৪/৫ দিন আগে আসামি মালেক ওই এলাকার কুদ্দুস শেখ নামে একব্যক্তির পুকুরের মাছ চুরি করে ধরা পড়ে। তখন তারা পুলিশকে খবর দেন। পরে মালেক পালিয়ে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করেই তার বাবা ও তার উপর হামলা করা হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরেই আসামিদের সাথে তাদের সামাজিক বিরোধ রয়েছে বলেও জানান আহত পলাশ। এ বিষয়ে জানতে অভিযুক্ত রবিউল ইসলামের মোবাইলে ফোন দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। আর জামাল উদ্দিনকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ বিষয়ে মামলা হয়েছে। রাতেই আসামিদের ধরতে অভিযান চালানো হয়েছে। দ্রæত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।