লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ মে, ২০২১ | ১২:০০ রাত ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সাংবাদিক রোজিনা নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরে সাংবাদিকদের মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধিঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছেন মেহেরপুর প্রেসক্লাব। দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা এবং পরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও কারাগারে প্রেরণের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন গণমাধ্যমকর্মীরা। মেহেরপুর প্রেসক্লাবের উদ্যোগে বুধবার ১২টার দিকে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে সংবাদকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সাংবাদিক তুহিন আরন্য,দৈনিক জনতার প্রতিনিধি কামরুজ্জামান খান, সাধারন সম্পাদক ও বিটিভি টেলিভিশনের প্রতিনিধি আলামিন হোসেন, সভাপতি ও এসএ টিভির প্রতিনিধি ফজলুল মন্টু হক, গাজী টিভির প্রতিনিধি রফিকুল আলম,মেহেরপুর নিউজের বাতা সম্পাদক মিজানুর রহমান, গাংনী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও মাইটিভির প্রতিনিধি মাহাবুব আলম, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি প্রিন্স, আরটিভির প্রতিনিধি মাজেদুল হক মানিক সহ বিভিন্ন গনমাধ্যমে কমরত সাংবাদিকরা। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম দেশের একজন স্বনামধন্য অনুসন্ধানী সংবাদকর্মী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ করার আক্রোশেই সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে হেনস্তা, হয়রানি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাকে যারা আটকে রেখে হেনস্তা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের উপরে এ নির্যাতনের ঘটনা দুর্নীতিবাজদের দ্বারা দেশ ধ্বংসের চক্রান্তের বহিঃপ্রকাশ বলে মনে করেন সাংবাদিকরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।