লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ মে, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে ঝিনাইদহ জুড়ে প্রতিবাদ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে ঝিনাইদহ জেলা জুড়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে জেলা শহর ছাড়াও হরিণাকুন্ডু, শৈলকুপা, কালীগঞ্জ ও কোটচাঁদপুর শহরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন কর্মসূচী পালন করে। কর্মসুচিতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী ও মানবাধিকার কর্মীরা অংশ গ্রহন করেন।

ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সাংবাদিকরা রোজিনা ইসলামের উপর নির্যাতনের প্রতিবাদ জানান। এসময় বক্তব্য রাখেন, আহম্মেদ নাসিম আনসারী, রাজিব হাসান, লোটাস রহমান সোহাগ, এম এ জলিল, শামিমুল ইসলাম শামিম, সাহিদুল এনাম ও ওমর আলী সোহাগ প্রমুখ। জেলার কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসষ্ট্যান্ডে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন প্রথম আলোর আজাদ রহমান, দৈনিদ দিনকালের জাকারিয়া হোসেন, সমকালের জামির হোসেন, ক্রীড়া সংগঠন অজিত ভট্টার্চায্য, মানবাধিকার কর্মী শিবুপদ বিশ^াস, মাই টিভির প্রতিনিধি মিঠু মালিথা, কালেরকন্ঠ প্রতিনিধি নয়ন খন্দকার ও আর টিভির প্রতিনিধি শিপলু জামান প্রমুখ।

হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সমকালের এম সাইফুজ্জামান তাজু, ইত্তেফাকের শাহিনুর আলম, নয়াদিগন্তের মাহবুব মোর্শেদ শাহিন ও দৈনিক নবচিত্র পত্রিকার এইচ মাহবুব মিলু প্রমুখ। শৈলকুপা উপজেলায় স্থানীয় প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি শেষে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা, সম্পাদক শাহিন আক্তার পলাশ, সমকালের তাজনুর রহমান ডাবলু, লোকসমাজের মফিজুল ইসলাম, ডিবিসি নিউজের আব্দুর রহমান মিল্টন প্রমুখ।

কোটচাঁদপুর শহরেও সাংবাদিকদের বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ করে রোজিনা গ্রেফতারের তীব্র নিন্দা জানান। এ সব সমাবেশে বক্তারা বলেন, দূর্নীতিবাজ কর্মকর্তারা নিজেদের বাঁচাতে একজন সৎ ও নির্ভিক সাংবাদিককে জেলে দিয়েছেন। যে সাংবাদিক একের পর এক স্বাস্থ্য খাত নিয়ে প্রতিবেদন করে যাচ্ছিলেন। তার প্রতিবেদনে উঠে আসছিল ওই খাতের সব অনিয়ম আর দূর্নীতি। তারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন, পাশাপাশি দূর্নীতিবাজ কর্মকর্তাদের অঢেল সম্পদের উৎস খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।