লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ২৪ ঘন্টার ব্যবধানে চুয়াডাঙ্গার সড়কে ঝরলো আরও দুটি প্রাণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনার ২৪ ঘন্টার ব্যবধানে চুয়াডাঙ্গার সড়কে ঝরলো আরও দুটি প্রাণ। ৯ আগস্ট রোববার পৃথক সড়ক ‍দুর্ঘটনায় এ জেলায় আরও দুইজন নিহত হয়েছেন।

সকালে চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় সোহাগ হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত সোহাগ হোসেন (২৮)ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের আলা উদ্দিনের ছেলে। অপরদিকে, দুপুরে চুয়াডাঙ্গার হাতিকাটায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় তাহাজ উদ্দীন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ওই বৃদ্ধের ঠিকানা পাওয়া যায়নি। পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, সকালে ধানের বিচুলি বিক্রি করে লাটাহাম্বাযোগে (শ্যালো ইঞ্জিন চালিত যান)মেহেরপুর থেকে ঝিনাইদহের মহেশপুর যাচ্ছিলেন চালক সোহাগ হোসেন। এসময় সকালের নাস্তা করতে দর্শনা বাসস্ট্যান্ডে যাত্রাবিরতি করেন তিনি। নাস্তা শেষে লাটাহাম্বায় উঠেন তিনি। পরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরা ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার লাটাহাম্বাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন লাটাহাম্বা চালক সোহাগ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এদিকে, চুয়াডাঙ্গার হাতিকাটায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তাহাজ উদ্দীন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুপরে হাতিকাটা বাজারে ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে হাতিকাটা বাজারে রাস্তা পার হওয়ার সময় মেহেরপুরগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাহাজ উদ্দীনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত ওই বৃদ্ধের ঠিকানা পাওয়া যায়নি। তবে, তার কাছে থাকা সদর হাসপাতালের চিকিৎসাপত্র থেকে তার নাম জানা গেছে। তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর ও দর্শনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান,ঘাতক দুটি বাস ও এর চালকদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, শনিবার সকালে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে যাত্রীবাহী নৈশকোচের ধাক্কায় ৫ দিনমজুরসহ ৬ জন নিহত হন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার খোরদ গ্রামে ৫টি ধাতব মূর্তি উদ্ধার: গুপ্তধন নয়, মিলল তামার অস্তিত্ব

গুপ্তধন উদ্ধার | আলমডাঙ্গার খোরদ গ্রামে ৫টি ধাতব মূর্তি উদ্ধার: গুপ্তধন নয়, মিলল তামার অস্তিত্ব

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে শরীফুজ্জামান  মুক্তিযোদ্ধাদের অবদান কখনোই অস্বীকার করা যায় না

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে শরীফুজ্জামান মুক্তিযোদ্ধাদের অবদান কখনোই অস্বীকার করা যায় না

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষি | আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ  টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।