লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

শৈলকুপায় স্কুল ছাত্রীর বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগে দোকানে আটকে নির্যাতন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় দর্জির দোকানে আটকে রেখে স্কুল ছাত্রীর বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগে শহরে উত্তেজনা বিরাজ করছে। আটক স্কুল ছাত্রীকে ২ ঘন্টা পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। জানা গেছে, মঙ্গলবার বিকালে ি উপজেলার সাতগাছি গ্রামের বিপ্লব খানের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী সাবিয়া খাতুন ঢাকায় থাকা তার বড় বোনের নিকট বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য শৈলকুপা শহরে যায়।

বোনের নিকট টাকা পাঠিয়ে সে তার বন্ধুর ডাকে শৈলকুপা চৌরাস্তা মোড়ে পাইলট হাই স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় সোহেল নামের এক দর্জির দোকানে যায়। দোকান মালিক দর্জি সোহেল তাকে বসতে বলে কিছু সময়ের জন্য বাহিরে যায়। দোকানের বাহিরে যাওয়ার কিছু সময় পর দোকান মালিক সোহেল এসে বলে তার ক্যাশবাক্স থেকে ৭ হাজার টাকা চুরি হয়েছে প্রচার করে। পরে চুরির অপবাদ দিয়ে সাবিয়া খাতুনকে ২ঘন্টা দোকানর পাশে আরেকটি রুমে ২ ঘন্ট আটক করে রাখে। পরে জিহাদ নামের জনৈক ব্যাক্তিকে ডেকে এনে সাবিয়া খাতুনকে মারধরসহ শারীরিক ভাবে লাাঞ্চিত করে। এ ব্যাপারে সাবিয়ার পিতা বিপ্লব খান জানান, মেয়েকে আসতে বিলম্ব হওয়ায় তার ফোনে যোগাযোগ করলে অজ্ঞাত নামা ব্যাক্তি সাবিয়ার ফোন রিসিভ করে বলে আপনার মেয়েকে নিয়ে যান।

পরে মেয়েকে আনতে গেলে সোহেল ও জিহাদ তার দোকনের ক্যাশবাক্স থেকে সাবিয়া টাকা চুরি করেছে বলে দাবি করে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক বিতন্ড হলে তারা আটক স্কুল ছাত্রী সাবিয়া খাতুনকে ছেড়ে দেয়। এদিকে সাবিয়া খাতুন জানান আমি দর্জি সোহেলের দোকানে কাপড় বানানের জন্য গেলে আমাকে বসতে দিয়ে বলে আামি আসছি। কিছু সময় পর জিহাদ নামের এক ব্যাক্তির সাথে এসে বলে আমার ক্যাশবাক্স থেকে তুমি সাত হাজার টাকা চুরি করেছ।

তখন আমি এই মিথ্যা অপবাদের প্রতিবাদ করলে জিহাদ নামের এক ব্যাক্তি এসে আমাকে মারধরসহ শারিরীক ভাবে লাঞ্চিত করে এবং আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তার কিছু সময় পর আমার পিতা এসে আমাকে উদ্ধার করে। তিনি বলেন আমি এই ঘটনার সুষ্ট বিচার চাই। অপরদিকে অভিযুক্ত দোকান মালিক সোহেল দর্জির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গির আলম জানান, আমার কাছে এখ ন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ আসলে আমি আইনগত ভাবে ব্যবস্থা নিব। অপর দিকে এই ঘটনাকে কেন্দ্র করে শৈলকুপা শহরে উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২২ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।