লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

শৈলকুপায় সরকারী আদেশ অমান্য করে বন্ধ করা ক্লিনিকে রোগী দেখে ব্যপক আলোচনায় শিশু চিকৎসক!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- বিউটি খাতুন (২৪) নামে এক গর্ভবতি নারীর মৃত্যুর ঘটনায় বন্ধ করে দেওয়া “শৈলকুপা প্রাইভেট হাসপাতাল” নামে একটি বেসরকারী ক্লিনিকে রোগী দেখে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছেন ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু চিকিৎসক ডাঃ হুমায়ন সাহেদ। তিনি সরকারী আদেশ অমান্য করে কি ভাবে ওই ক্লিনিকে শুক্রবার দিনভর রোগী দেখলেন তা নিয়ে সমালেঅচনার সৃষ্টি হয়েছে।

অনেকে বলছেন টাকা হলেই কি সব আদেশ আর বিধি বিধান থোড়াই কেয়ার করা যায় ? তথ্য নিয়ে জানা গেছে, গত ২৬ জুন সরকারী হাসপাতাল থেকে ভাগিয়ে নিয়ে যাওয়া বিউটি ডাক্তার ও নার্স না থাকার কারণ ওই ক্লিনিকে মারা যান। এ নিয়ে জেলা ব্যাপী আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। সিভিল সার্জন খবর পেয়ে চিঠি দিয়ে ক্লিনিকটি বন্ধ করে দেন। অথচ সেই বন্ধ ক্লিনেক রোগি দেখেন ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু চিকিৎসক ডাঃ হুমায়ন সাহেদ। শুক্রবার তিনি শতাধীক রোগী দেখেন। রোগী দেখা অবস্থায় সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম তাকে ফোন করেন এবং বন্ধ ক্লিনিকে রোগী দেখার কারণ জিজ্ঞাসা করেন। জবাবে ডাঃ হুমায়ন সাহেদ সিভিল সার্জনকে জানান, ক্লিনিকটি যে চিঠি দিয়ে বন্ধ করা হয়েছে তা তিনি জানেন না।

গনম্ধ্যম কর্মীদের কাছেও ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু চিকিৎসক ডাঃ হুমায়ন সাহেদ বলেছেন তিনি বন্ধের বিষয়টি জানতেন না। ঝিনাইদহ সিভিল সার্জন বন্ধ করা ক্লিনিকে রোগী দেখার কথা স্বীকারে করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। উল্লেখ্য বিউটি খাতুন (২৪) নামে এক গর্ভবতি নারীর প্রসব বেদনা শুরু হলে প্রথমে নিয়ে যাওয়া হয় নিকটস্থ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু শৈলকুপা সরকারী হাসপাতালের গেটের সামনে অপেক্ষমান দালালরা তাকে জোর পুর্বক ভাগিয়ে শৈলকুপা প্রাইভেট হাসপাতাল নামে ওই বেসরকারী ক্লিনিকে ভর্তি করেন।

ডাক্তার ও নার্স না থাকার কারণে ওই নারী ৩ ঘন্টা প্রসব বেদনায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিউটি খাতুন শৈলকুপা পৌরসভার বাজারপাড়া গ্রামের রিপন হোসেনের স্ত্রী। বিউটির মৃত্যুর পর ক্লিনিকের ছয় মালিক ও ম্যানেজার গাঢাকা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে ক্লিনিকের সামনে মোতায়েন করা হয় পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৯ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।