লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

শৈলকুপায় পরীক্ষার্থীদের উপর হামলা করে পরীক্ষার খাতা ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় চাঁদার টাকা না দেওয়ায় নিয়োগ পরীক্ষার্থীদের উপর হামলা চালিয়ে পরীক্ষার খাতা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার বিকালে উপজেলার মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। সেসময় হামলাকারীরা কলেজের সিসি টিভির মেমোরি কার্ড ছিনতাই করে নিয়ে যায় এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়ে আসে তারা।

ঘটনাটি নিয়ে শৈলক‚পা উপজেলায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে এরকম ঘটনা ঘটলেও দুর্বৃত্তদের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। জানা গেছে, মহিলা কলেজে ল্যাব সহকারী পদার্থ বিজ্ঞানের ১ জন, আইসিটি পদে ১জন ও এমএলএসএস পদে ১জন নিয়োগ করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় এবং নির্ধারিত তারিখ ও নিয়োগ বোর্ডের স্থান করা হয় শৈলকুপা মহিলা কলেজ। ওই নিয়োগ বোর্ডের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা ও ডিজির প্রতিনিধি শৈলক‚পা সরকারি কলেজের প্রিন্সিপাল আব্দুস সুবহান। পদাধিকার বলে নিয়োগ বোর্ডের সদস্য মহিলা কলেজের প্রিন্সিপাল খবির আহমেদ, সদস্য প্রফেসর আকমল হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু।

তাদের উপস্থিতিতে শিক্ষক পদে ১১জন ও এমএলএসএস পদে ৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ১১ পরীক্ষার্থী লিখিত পরীক্ষা দিচ্ছিলেন এবং এমএলএসএস পদে ৫ জন ভায়ভা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। ২০টি মোটরসাইকেল যোগে ৩৫/৪০ লোক এসে নিয়োগ বোর্ডে উপস্থিত সকলকে ধাক্কাধাক্কি দিয়ে খাতা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে প্রিন্সিপাল খবির আহমেদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু স্বীকার করে জানান, যখন তারা খাতা ছিনিয়ে নিতে আসে তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা একটু বাইরে গিয়েছিল। সভাপতি ঘটনাটি জানার পর নিয়োগ স্থগিত করেছেন। এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজার মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।