লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
‘শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক’ প্রতিপাদ্যে ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ‘শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের প্রেরণা একাত্তর চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়। পরে স্কাউটস ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহঃ আব্দুল মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপকক ও শেখ রাসেল হল’র প্রভোস্ট ড. রবিউল হোসেন।

প্রধান বক্তা ছিলেন শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্যামল কুমার রায়, সদস্য মনিরুজ্জামান, জেলা শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, শৈলকুপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ করিম। এসময় বক্তারা বলেন, পৃথিবীর ১০০ টি দেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এ দিনটি উদযাপিত হয় না।

এই দিনটিকে সরকারী ছুটি দাবি জানিয়ে বক্তারা বলেন, এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২৫ ভাগ ঈদ বোনাস দীর্ঘ ১৬ বছরেও পরিবর্তন হয়নি। তাই বিশ্ব শিক্ষক দিবসে আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ৫ ভাগ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা দিয়েছেন ঠিক একই ভাবে মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।