লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

লালন গবেষক নিয়ামত আলী মাস্টারঃ এক রূপালী নক্ষত্রের অন্তর্ধান

রহমান মুকুলঃ নিভৃতচারী ও একনিষ্ঠ লালন গবেষক ছিলেন আলমডাঙ্গার নিয়ামত আলী মাস্টার। গত সোমবার ভোর ৩টায় রাজশাহীর পপুলার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ---রাজিউন)। সম্প্রতি তিনি নির্মাণাধীন বিল্ডিং থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

২৩ আগস্ট দুপুর পর জানাযা শেষে জান্নাতুল নাঈম কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযায় আত্মীয় পরিজন, সাবেক শিক্ষার্থিসহ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, লিয়ামত আলী মাস্টার নিবেদিতপ্রাণ লালন গবেষক ছিলেন। তিনি লালনের সমস্ত গান সংগ্রহ করে তার প্রচলিত অর্থ, আক্ষরিক অর্থ ও অন্তর্নিহিত গুঢ় অর্থ লিখেছেন। লালনের গানগুলি তিনি আশিটি পর্বে বিভক্ত করে বিশ্লেষণ করেছেন। তিন শ ছেষট্টি জন বাউল গীতিকারের গুরুর নামসহ তাদের কয়েক হাজার লোক সঙ্গীত সংগ্রহ করেছেন। সেগুলির রচয়িতা কে কে তার উৎকৃষ্ট প্রমাণ দিয়েছেন। দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি এ গুলি সংগ্রহ করেছেন গ্রাম-গঞ্জে ঘুরে ঘুরে। তিনি লালন বাদেও ১১ শ বাউল গানের ব্যাখা বিশ্লেষণ করেছেন। এ সংক্রান্ত বহু প্রবন্ধ লিখেছেন। তিনি ১৯৪৮ সালে ২৭ জুলাই আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাপের নাম ছিল ইসমাইল মন্ডল।

প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে নেন। ২০০৫ সালে তিনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর গ্রহণ করেন। বাংলা একাডেমির সহকারী পরিচালক সাইমুন জাকারিয়ার সাথে তাঁর ছিল বিশেষ হৃদ্যতা। সাইমুন জাকারিয়া ছুটে আসতেন তাঁর নিকট।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩২ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।