লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

রবিবার ভিডিও কন্সফারেন্সে সংযুক্ত হয়ে ৯৫টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

মুজিব শতবর্ষ উপলক্ষে রবিবার ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে আলমডাঙ্গার গৃহহীনদের মাঝে নতুন নির্মিত সরকারি আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে ঘরগুলো আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন তিনি।


শুক্রবার (১৮ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল ।


এ সময় তিনি বলেন, 'মুজিবশতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না' প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে আলমডাঙ্গা উপজেলার ভূমি ও গৃহহীন ৯৫টি পরিবারের তালিকা করা হয়। প্রথম পর্যায়ে এরই মধ্যে দুই শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছেন ৫০টি পরিবার। দ্বিতীয় পর্যায়ে ৪৫ পরিবারকে জমির সঙ্গে ঘর দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলমডাঙ্গায় সরাসরি সংযুক্ত হয়ে জমি ও ঘর প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তিনি জানান, এসব পাকাঘর নির্মাণ করে উপকারভোগীদের দলিল করে দেওয়া হচ্ছে। পাকা রাস্তা তৈরি, বিদ্যুৎ সংযোগ ও গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। ঘর পাওয়া এসব পরিবারগুলো সামাজিক বনায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাবে। আশ্রয়ণ প্রকল্পে যারা বসবাস করবে তারা শুধু এখানে সময় কাটাবে সেটা নয়, তাদের আয় ও জীবিকায়নের ব্যবস্থা হচ্ছে। তারা যাতে আয়বর্ধক কাজে সম্পৃক্ত হতে পারে এজন্য উদ্যোগ নেওয়া হয়েছে।


শুক্রবার উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহাম্মেদ ডন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর ও উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২২ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।