লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
মেহেরপুর মুক্ত দিবসে স্মৃতিসৌধে পুস্প মাল্য অর্পণ ও দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি। আজ ৬ ই ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস। মেহেরপুর মুক্ত দিবস জাতীয় পতাকা উত্তোলন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুস্প মাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতি সৌধে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান জেলা বাসীর পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধ পুষ্প মাল্য অর্পণ করেন। এসময় মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। দুপুরে মেহেরপুর মুক্ত দিবসে উপলক্ষে মেহেরপুর মুক্তিযোদ্ধার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর মুক্তিযোদ্ধা কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক নুরুল আহমেদের উপস্থাপনায় (ভার্চুয়ালে) প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রথমেই সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান,স্থানীয় সরকার উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম , সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা শহীদ সাদিক হোসেন বাবুল ,মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সহ প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ এর ৩ ডিসেম্বর মেহেরপুর শহরের চতুর্দিকে মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়ে পাক হানাবাহিনীর ক্যাম্পগুলোতে একযোগে হামলার পরিকল্পনা গ্রহণ করে।

৫ ডিসেম্বর কড়ুইগাছি, রাইপুর-শিমুলতলা, কুঞ্জনগর, ঝোড়পাড়া, শহড়াবাড়ি প্রভৃতি গ্রাম থেকে মুক্তিযোদ্ধারা গাংনী বাজারে রওনা হয়ে গোপালনগরে একত্রিত হয়। এরই মধ্যে ভারত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিলে এক দিকে মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা হয়ে ওঠে, অন্যদিকে পাকবাহিনী হয়ে পড়ে ভীতসন্ত্রস্থ। শিকারপুর অ্যাকশন ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধার দল কাজিপুর-সাহেবনগর হয়ে বামুন্দি পাকসেনা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্পে একযোগে আক্রমন করে।

পাকসেনারা মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমনে পিছু হটে কুষ্টিয়া রওনা হওয়ার পথে শুকুরকান্দির নিকট তাহাজের নেতৃত্বে মুক্তিযোদ্ধার একটি দল তাদের উপর পরিকল্পিতভাবে আক্রমন করলে বেশ ক’জন পাকসেনা নিহত হয়। ৬ ডিসেম্বর সকালে ব্রিগেডিয়ার জৈল সিংয়ের নেতৃত্বে মুক্তিবাহিনীর বিশাল বহর মেহেরপুর শহরে প্রবেশ করে। তার আগেই পাকবাহিনীরা লেজ গুটিয়ে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া হয়ে পালিয়ে যায়। মেহেরপুর হয় হানাদারমুক্ত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৭ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৭ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।