লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
মেহেরপুর পৌরসভার স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরর পৌর সভার উদ্যোগে তৃতীয় নগর পরিচালনা উন্নয়ন প্রকল্পে দেশে এই প্রথম স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ২ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দে নির্মিত স্যানিটারি ল্যান্ড ফিল্ড ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক এডভোকেট মিয়াজান আলী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন অরণ্য, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন প্রমুখ ।

জেলা যুবলীগের সদস্য সাজাদুর রহমান সাজু সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারি প্রকৌশলী মহাসিন আলী, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, নুরুল আশরাফ রাজিব, সৈয়দ বাপ্পি, রিপন, আলপনা খাতুন , ঠিকাদার মাহাবুব আলম সহ পৌর কর্মকর্তা গন ।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, মেহেরপুরে ময়লা আবর্জনা ও পয়:বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার শহর এখন থেকে পরিস্কার থাকবে। কোন সড়কে, এমনকি কারো বাড়ির সামনে কোন ধরণের ময়লা আবর্জনা থাকবেনা। সেই সব ময়লা আবর্জনা পৌরসভার গাড়িতে করে নিয়ে এসে ফেলা হবে ডাম্পিংয়ে।

বিশেষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সেই আবজর্নাগুলো পরবর্তিতে জৈব সারে রুপান্তরিত হবে যা এলাকার কৃষি কাজে ভূমিকা রাখবে। একই সঙ্গে পয়:বজ্যর জন্য শোধনাগার করা হয়েছে। সেখানেও এগুলো ফেলা হবে। সেখান থেকেও জৈব সার উৎপাদন হবে। পৌর মেয়র বলেন, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউজিআইআইপি-৩) এর অর্থায়নে ৩ একর জমির উপর স্যানিটারি ল্যান্ড ফিল্ড (ডাম্পিং) ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার নির্মাণ করা হয়েছে। মেহেরপুরের মানুষ পৌরসভার কাছে খেতেও চাইনা, পরতেও চাইনা। তারা চাই পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর, একটি সমাজ। তারই আলোকে আজকে আমাদের একটি বড় পাওয়ার দিন। মেয়র আরো বলেন, এটা বাংলাদেশের অনেক পৌরসভার ভাগ্যে জোটেনি।

তবে মেহেরপুর পৌরসভার স্যানিটারি ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার যেটা মেহেরপুর পৌরসভা করতে সক্ষম হয়েছে। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা একসময় ভাগাড় ছিল। সেই জায়গা তিলে তিলে আজকে আমরা একটি সুন্দর পরিবেশে গড়তে পেরেছি। বাংলাদেশ সরকারের যেটা চিন্তা ভাবনা সেটা হলো যে জিনিসটাই তৈরি হবে কেন সেটা যেন টেকসই হয়। সেই উদ্যোগে আমরা এই প্রকল্পটি হাতে নিয়ে ছিলাম । আমরা যদি এটা সঠিক ভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে এটা ২০ বছরেও কিছুই হবে না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।