লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
মেহেরপুর পৌরসভায় ৯টি কেন্দ্রে করোনা প্রতিষেধকের গণটিকা প্রদান

মেহেরপুর প্রতিনিধি । মেহেরপুর পৌরসভার এলাকায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলার সকল বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা কার্যালয় চত্বরে ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করা হয়। পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে পৌর এলাকার ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৮শ ভ্যাকসিন প্রদান করা হয়।

এছাড়াও জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের ৬শত টিকা প্রদান হয়েছে। এসময় মুক্তিযোদ্ধা ও ৫০ বছরের অধিক বয়স্কদের ক্ষেত্রে আগে টিকা প্রদান করা হয়েছে। জেলায় মোট ১২ হাজার ৮০০ জনকে করোনা প্রতিষেধকের গণটিকা প্রদান করা হয়েছে।

মেয়র রিটন সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশে ৯টি ওয়ার্ডে মোট ৯টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে দু্ইজন টিকাদানকারী স্বাস্থ্যকর্মী ও তিনজন স্বেচ্ছাসেবী নিয়োজিত করেছি। আমরা সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করছি। করোনা থেকে মুক্তি পেতে টিকা গ্রহণের বিকল্প নেই। নাগরিকরা সেটি বুঝতে পেরেছেন। এ জন্য টিকা নিতে মানুষের আগ্রহও অনেক বেড়েছে। মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বিভিন্ন দেশে থেকে জনগণের জন্য করোনা প্রতিষেধক টিকা সংগ্রহ করে এনেছেন। পৌরসভার সকল নাগরিককে টিকার আওতায় আনা হবে। কোন নাগরিক টিকা নিতে বাকি থাকবে না। আশা করি, আমরা করোনার টিকা প্রদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে পারবো।

মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের মিশন প্রাথমিক বিদ্যালয়, ২ নং ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিকে, ৩ নং ওয়ার্ডের সরকারি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, ৪ নং ওয়ার্ডের শেখ পাড়া প্রাথমিক বিদ্যালয়, ৫ নং ওয়ার্ডের হলি পাবলিক বিদ্যালয়, ৬ নং ওয়ার্ডের পৌরসভায়, ৭ নং ওয়ার্ডের মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ৮ নং ওয়ার্ডের মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এবং ৯ নং ওয়ার্ডের মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা কেন্দ্রে টিকা প্রদান করা হয়।

পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ২শ জন করে এ টিকা দেওয়া হয়। এদিকে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডাক্তার মো : নাসির উদ্দীন। এ সময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, প্রধান নিবার্হী কর্মকর্তা মেহেদী হাসান, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, আবদুল্লাহ আল মামুন, নুরুল আশরাফ রাজিব, শাকিল রাব্বি ইভান, সৈয়দ বাপ্পি, আলপনা খাতুন , জাফর ইকবালসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন গণটিকা কেন্দ্রগুলোতে টিকা নিতে আশা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষে করা গেছে। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সাধারন মানুষ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।