লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
মেহেরপুর জেলার গাংনী উপজেলায় এবি কেমিক্যাল কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা ও পণ্য জব্দ

গাংনী প্রতিনিধিঃমেহেরপুর-কুষ্টিয়া সড়কের মেহেরপুর জেলার গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ এলাকায় এবি কেমিক্যাল এর কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে।

মঙ্গলবার ১৮ জানুয়ারি দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনা মাশতুরা এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি'র) ওসি জুলফিকার আলীসহ এস আই অজয় কুমার কুন্ডু, আইটি বিশেজ্ঞ এস আই সুলতান মাহমুদ, এ এস আই হেলাল উদ্দিন ও এ এস আই আহসান হাবিব এবং সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে।

এবি কেমিক্যালের স্বত্ত্বাধিকার জেলার গাংনী উপজেলার গোপালনগর গ্রামের আসাদুল ইসলাম (৩৫) বিএসটিআই থেকে একটি পণ্যের অনুমোদন নিয়ে তৈরী করছেন ১৬টি পণ্য। এ অপরাধে গাংনী-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ গ্রামে এবি কেমিক্যাল ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার আইনে কারখানার স্বত্ত্বাধিকার আসাদুল ইসলাম কে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এবি কেমিক্যাল এর স্বত্ত্বাধিকার আসাদুল ইসলাম গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালনগর গ্রামের ফজলুল হকের ছেলে বলে জানা যায়।

অভিযান সুত্রে জানা গেছে, আসাদুল ইসলামের এবি কেমিক্যাল ফ্যাক্টরীতে ডিটারজেন্ট পাউডার তৈরীর জন্য বিএসটিআই অনুমোদন রয়েছে। এর আড়ালে তিনি তৈরী করছেন টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, ডিস ওয়াশ ও ফ্লোর ওয়াশসহ বিভিন্ন প্রকার ক্লিনিং পণ্য। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান পরিচালনা করে।

এসময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার মাসতুরা আমিনা কারখানা মালিককে ভোক্তা অধিকার আইনে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। সেই সাথে পণ্য জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনা বলেন, অনুমোদনবিহীন উৎপাদিত পণ্য জব্দ করা হয়েছে। কারখানা মালিক অনুমোদন নিবেন বলে আর্জি জানিয়েছেন। পুনরায় এ অপরাধ সংঘঠিত হলে তাকে কঠোর সাজা দেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।