লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
মেহেরপুরে ফ্রি বাজারের মাধ্যমে অসহাদের মাঝে সবজি বিতরন

মেহেরপুর প্রতিনিধি \ করোনা মহামারীর দ্বিতীয় ধাপে মানুষের অসহায়ত্ব যেন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। একদিকে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং অপরদিকে কর্মের সংকটে দিশেহারা সাধারণ মানুষ। দুবেলা ঠিকমতো পরিবারের মুখে খাবার তুলে দেওয়াই এখন সবথেকে কঠিনতম কাজ। মহামারীর এই সময়ে মেহেরপুর জেলায় কাজ করে যাচ্ছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত সাব্বির আহমেদ নামে এক তরুণ।

বাংলাদেশের সচেতন নাগরিকদের সহযোগিতায় এবং রাব্বি, তানভীর,নাঈম,আকাশ,পিয়াস,রুমেল সহ আরো অনেক স্বেচ্ছাসেবকের মাধ্যমে প্রতিদিন অসহায় মানুষের জন্য ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। সোমবার সকাল ১০ টার সময় শহরের স্টেডিয়াম পাড়ায় ৩শত অসহায় মানুষের মাঝে ফ্রি বাজারের মাধ্যমে সবজি বিতরন করেন সাব্বির আহমেদ। মহামারীর প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদের সহযোগিতায় ৭৫ দিন সহ সর্বমোট এখন পর্যন্ত ৮০ দিনের মতো কাজ চালিয়ে যাচ্ছেন সাব্বির আহমেদ।

তার করোনার প্রথমে নেওয়া উদ্যোগের মধ্যে ছিল মানবতার দেয়ালের আদলে খাদ্য সামগ্রীর ফ্রি দোকান, বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী , সবজি যাবে আপনার বাড়ি, ফ্রি বাজার,প্রয়োজনীয় ঔষধ, ঈদ উপহার, ইফতার সামগ্রী,মাস্ক বিতরণ, সচেতনতামূলক লিফলেট বিতরণ, জীবাণুনাশক ব্লিচিং পাউডার স্প্রেসহ আরো অনেক কার্যক্রম। বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ে এখন ফ্রি বাজার কার্যক্রমের মধ্যে দিয়ে কাজ শুরু করেছেন। সাব্বির আহমেদ বলেন, মহারীর এই সময়টি এক রকম অঘোষিত যুদ্ধে ময়দান। যেখানে শত্রু আমাদের চক্ষু দৃষ্টির আড়ালে কিন্তু সমস্যাগুলো সকলের সামনে প্রতিয়মান।

সমস্যার সমাধানে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। না হলে কখনোই করোনা পরিস্থিতির ভয়াবহতম অবস্থা থেকে আমরা উন্নতি লাভ করতে সক্ষম হবো না। আমাদের কার্যক্রমগুলো সম্পূর্ণই মানুষের সহযোগিতার উপরে নির্ভরশীল। তাই সকলকে মানুষের জন্য এগিয়ে আসার আহবান জানাই। সকলে মিলে কাজ করলে একদিন স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। তিনি আরও বলেন, সামনে ঈদ উপহার সামগ্রী সহ অন্যান্য কার্যক্রম আবারো শুরু করার আশাবাদ ব্যক্ত করেন সাব্বির আহমেদ এবং এবিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২১ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।