লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ মে, ২০২১ | ১২:০০ রাত ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুরে প্রতারনা চক্রের নারীসহ চারজন গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি ঃ সুন্দরী নারী দিয়ে মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে স্বর্বশান্ত করা একটি চক্রের নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। রোববার রাতে বামন্দী বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় প্রতারনার স্বীকার এক ব্যবসায়ীকে। এ ঘটনায় উদ্ধার হওয়া ওই ব্যবসায়ী বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বামন্দী বাজারের জোসনা রানী ও তার ভাই মেঘলাল, মফিজুল ইসলাম ও মকলেছুর রহমান।

দীর্ঘদিন এরা মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে যুবক ও ব্যবসায়ীদের ডেকে নিয়ে ভিডিও করা ছাড়াও বøাক মেইল করার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, জোসনা রানীকে দিয়ে এ চক্রের সদস্যরা মোবাইল ফোনে বিভিন্ন ব্যবসায়ী ও যুবকদের সাথে সখ্যতা গড়ে তোলার পর কৌশলে ডেকে নিতো। পরে স্থানীয় যুবকরা তাকে একটি ঘরে আটক রেখে মোটা অংকের টাকা আদায় করতো।

কয়েকদিন আগে মেহেরপুর শহরের আহসান আলী নামের এক ব্যবসায়ীর সাথে মোবাইল ফোনে পরিচয় হয় জোসনার। রোববার দুপুরে তাকে কৌশলে ডেকে নিয়ে একটি ঘরে আটক রেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে জোসনা ও তার সঙ্গীরা। এসময় তার কাছ থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং পাঁচ লাখ টাকা দাবী করে। বিষয়টি জানতে পেরে গাংনী থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে এবং প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ব্যবসায়ী আহসান হোসেন বাদি হয়ে জোসনা ও তার তিন সহযোগীর নামে গাংনী থানায় চাঁদা দাবির মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। জোসনার নামে অনৈতিক ও সামাজিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে নরসিংদী থানায় দায়ের করা দুটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলেও জানান ওসি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২১ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২৪ মিনিট আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৭ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৮ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।