লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
মেহেরপুরে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর শহরের শিশু বাগান পাড়ায় ঘুড়ি পাড়তে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে ৮ বছরের দুই শিশু। মঙ্গলবার শহরের ৮নং ওয়ার্ডের শিশু বাগান পাড়ার সাবেক সেনা আব্দুল ওহাব ঝন্টুর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে এলাকাবাসী।

নির্যাতনের শিকার দুই শিশু হলো, শিশু বাগান পাড়ার সেলিম রেজার ছেলে ৩য় শ্রেনীতে পড়ুয়া শান্ত ও একই পাড়ার মন্টুর ছেলে ৪র্থ শ্রেনীতে পড়ুয়া জান্নাতুল।

শান্ত ও জান্নাতুল জানায়, বিকালে আব্দুল ওহাব ঝন্টুর বাড়ির ছাদে ঘুড়ি পড়েছে কি না খুঁজতে গিয়েছিলাম। এসময় কবুতর চুরি করতে এসেছে বলে, আমাদের হাত পা বেঁধে মারধর করে। সেই সাথে আমাদের বলে, কেউ জিজ্ঞেস করলে বলবি কবুতর চুরি করতে এসেছিলাম।

স্থানীয় সুরুজ আলী ও জাহানারা বলেন, ঝন্টুর বাড়ি থেকে দুই শিশুকে আমরা এলাকাবাসী মিলে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করি। মাঝে মধ্যেই ঝন্টু তার ক্ষমতা দেখিয়ে এলাকায় দাপট দেখায়।

এদিকে সাবেক সেনা সদস্য ঝন্টুর এমন ন্যক্কারজনক কাজের বিচারের দাবিতে দফায় দফায় আন্দোলন করে এলাকার শতাধিক নারী পুরুষ। পরে সদর থানার একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আন্দোলনের মুখে সাবেক সেনা সদস্য আব্দুল এহাব ঝন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য মেহেরপুর সদর থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সদর থানার ওসি শাহ দারা খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২০ মিনিট আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩৫ মিনিট আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৪৭ মিনিট আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫৩ মিনিট আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫৮ মিনিট আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২০ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২০ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।