লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
মেহেরপুরে কৃষককে পিটিয়ে , দা ও কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদর উপজেলা দক্ষিণ শালিকা গ্রামে ধানের জমিতে পানি প্রবেশ করার প্রতিবাদ করায় আহসানুল ইসলাম (৩৫) নামের এক কৃষককে ধারালো অস্ত্র দা ও কোদাল দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই গ্রামের আওলাদ হোসেনের ছেলে জামিরুল ইসলাম হাসা, রাজু আহমেদ, চাদ আলীর ছেলে মনিরুল ইসলাম এবং রাধাকান্তপুরের শফিক এর নামে।

আহত আহসানুল ইসলাম দক্ষিণ শালিকা গ্রামের জিরাফত আলীর ছেলে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার শালিকা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আহত আহসানুল ইসলামের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, সদর উপজেলা দক্ষিণ শালিকা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে জামিরুল ইসলাম হাসা জমির ময়লা পানি আহসানুলের জমিতে প্রবেশ করে। এ বিষয়ে আহসানুল প্রতিবাদ করতে গেলে জামিরুল ইসলাম হাসার নেতৃত্বে তার ভাই রাজু, শফিক, মনিরুল আহসানুলের উপর দেশীয় অস্ত্র দা ও কোদাল দিয়ে হামলা চালায়। এতে সে গুরুতর জখম আহত হয়। পরে ঐ মাঠে থাকা এলাকার লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহসানুল ইসলামের মাথায়, পিঠে, হাতের বিভিন্ন স্থানে ক্ষত হয়। তার শরীরে শতাধিক সেলাই দেয়া হয়েছে। আহত আহসানুল ইসলামের ভাই সিরাজ জানান, আমার ভাইয়ের জমির পাশে তাদের জমি রয়েছে। বিভিন্নভাবে লোকজনকে তারা ভয় দেখায়। কোন কিছু হলে মারতে আসে। আমার ভাই জমিতে কাজ করছিল। এমন অবস্থায় সে জমিতে ময়লা পানি ঢোকানোর চেষ্টা করে।এতে আমার ভাই বাধা দিলে তাকে কোদাল ও দা দিয়ে গুরুতর জখম করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দারা খান জানান, বিষয়টি শোনার সাথে সাথে ওই এলাকাতে পুলিশ ফোর্স পাঠানো হয়। আহত ব্যক্তির লোকজন থানাতে এসেছে। তারা মামলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এ বিষয়ে একটি মামলা হতে পারে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।