লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
মেহেরপুরের মুখ উজ্জ্বল করলো প্রতিভাময়ী সাংবাদিককন্যা মায়শা

মেহেরপুর প্রতিনিধি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী- ২০২১ উপলক্ষ্যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি, খুলনা'র আয়োজনে উপজেলা,জেলা পর্যায় জুম প্লাটফর্মের মাধ্যমে খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রত্যেক জেলা থেকে ৩ জন করে মোট ৩০ জন প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়।

মায়শা ফারজানা ঐশী "কবিতা আবৃত্তি" ও " ৭ ই মার্চের ভাষণ" প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে। এরপর ফলাফলের সময় দেখা যায়,"খ" গ্রুপ -"কবিতা আবৃত্তি " শীর্ষক বিষয়ে খুলনা বিভাগের ১০ জেলার প্রতিযোগিকে পিছনে ফেলে ২য় স্থান অর্জন করেছে মেহেরপুরের অলরাউন্ডার মায়শা ফারজানা ঐশী। সে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী এবং জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি, সংগীত ও চিত্রাঙ্কন বিভাগের শিক্ষার্থী ।

উল্লেখ্য যে, মায়শা ফারজানা ঐশী ২০১৩ সালে চিত্রাঙ্কনে জাতীয় পুরষ্কার,২০১৪ সালে বাংলাদেশ টেলিভিশন কতৃক আয়োজিত "গল্প বলা" তে বিভাগীয় পর্যায়ে পুরষ্কার,২০১৬ তে "একক অভিনয়" এ বিভাগীয় শ্রেষ্ঠ পুরষ্কার, ২০১৭ তে "কবিতা আবৃত্তি " ও "একক অভিনয়" এ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব সহ ২০১৮ সালে রচনা প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় প্রধানমন্ত্রী "শেখ হাসিনা" মায়শা কে নিজ হাতে পুরষ্কৃত করেন। ২০১৯ সালে মঞ্চে সকল বিষয়ে পারদর্শিতার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা কর্তৃক "মঞ্চকুঁড়ি" পদক অর্জন করে মায়শা।

২০২০ সালে "বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে সে বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনে সে ৫ বার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। সাংবাদিক জি এফ মামুন লাকী ও রোকসানা মামুন দম্পতির কন্যা মায়শা ফারজানা ঐশী। সে খুলনা বিভাগের "শ্রেষ্ঠ আবৃত্তিকার" পদকপ্রাপ্ত লামিয়া ফারজানা হৃদি'র ছোট বোন। বর্তমানে জাতীয় পর্যায়ে মেহেরপুরের হয়ে প্রতিনিধিত্বের প্রস্তুতি নিচ্ছে মায়শা ফারজানা ঐশী । সে মেহেরপুরবাসীর কাছে দোয়াপ্রার্থী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।