লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

মুচলেকায় মুক্ত হয়ে বাড়ি ফিরলেন ৩ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৪ জুয়াড়ি


আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে ৩ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৪ ব্যক্তিকে আটক করে। গত ২৬ জুলাই দিনগত গভীর রাতে উপজেলার রামদিয়া বাজার থেকে তাদেরকে আটক করে পুলিশ। রাতেই তাদেরকে আলমডাঙ্গা থানায় নিয়ে আসা হয়। জীবনে আর জুয়া খেলবে না এমন শর্তযুক্ত মুচলেকায় স্বাক্ষর নিয়ে সকালে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, আটক তিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে জুয়া খেলে আসছেন। বেশ কিছুদিন ধরে রাতে তারা রামদিয়া বাজারের চঞ্চলের দোকানের সামনে প্রকাশ্যে জুয়ার আসর বসাতেন।

গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিনগত রাত ১০টার দিকে জামজামি ফাঁড়ি পুলিশ এএসআই মহি উদ্দীনের নেতৃত্বে সে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ মাধ্যমিক বিদ্যালয়ের ৩ প্রধান শিক্ষকসহ ৪ ব্যক্তিকে আটক করে।

জুয়ার আসর থেকে আটক তিন শিক্ষক হলেন - উপজেলার ঘোলদাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ (৫৪), ঘোলদাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন (৫৮) , খাসকররা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম (৫২) ও রামদিয়ার কৃষক মন্টু আলী।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, শিক্ষক হিসেবে তারা সমাজের সন্মানিত ব্যাক্তি। তাছাড়া বিভিন্ন মহলের অনুরোধ ছিল। সবকিছু বিবেচনা করে মুচলেকায় স্বাক্ষর করিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, জুয়ার আসর থেকে ৩ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটক হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচলার ঝড় উঠেছে কমেন্ট বক্সে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৫ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।