লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ মে, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

মাত্র ৫ দিনের ব্যবধানে আলমডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্টে আরও এক গৃহবধূর মৃত্যু

মাত্র ৫ দিনের ব্যবধানে আলমডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আরেক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ গৃহবধূর নাম বে‌লি খাতুন (৩৫)। তিনি উপজেলার নওদা পাঁচলিয়া গ্রামের আসলাম উদ্দিনের স্ত্রী। ৬ মে বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার নওদা পাঁচলিয়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
ইতোপূর্বে গত ৩০ এপ্রিল অনুরূপভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, গত বুধবার রাতে ঝড়ের কারণে নওদা পাঁচলিয়ার আসলাম উদ্দীনের বাড়িতে থাকা বিদ্যুতের তার ছিড়ে টিনের ঘরের উপর পড়ে। এতে টিনের ঘর বিদ্যুতায়িত হয়। দুপুরে বাড়িতে কাজ করার সময় মুরগির ঘরের টি‌নের চা‌লে হাত দি‌লে বিদ্যুতস্পৃষ্ট হন গৃহবধু বেলি খাতুন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।


মৃত বেলি খাতুন ছিলেন ৪ কন্যা সন্তানের জননী। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম শুরু হয়েছে। সন্তানসহ নিকট আত্মীয়দের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, গত ৩০ এপ্রিল আলমডাঙ্গার বক্সীপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে দুই সন্তানের মায়ের মৃত্যু হয়েছে। সকালে বক্সীপুর গ্রামের তাইজেল আলীর বাড়িতে বিদ্যুত সংযোগের তার বিষ্ফোরণ ঘটে সমস্ত ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। সে সময় অসাবধানতাবশত গৃহবধূ আনেসা বেগম (৪৩) বিদ্যুৎস্পৃষ্ট হন। অজ্ঞান অবস্থায় দুপুরে তাকে উদ্ধার করে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২১ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২১ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।