লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

মহেশপুর সীমান্তে বিজিবির হাতে নারী শিশুসহ ১০ জন আটক


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে শুক্রবার আরো ১০জনকে আটক করেছে বিজিবি। অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় মহেশপুরের বেতবাড়িয়া গ্রামের সরকারী প্রাইমারি স্কুল মাঠ থেকে তাদের আটক করা হয়। এছাড়া ভারত থেকে শুক্রবার দুপুরে শ্যামকুড় মাঠপাড়া দিয়ে দুই শিশু নিয়ে এক মহিলা বাংলাদেশে প্রবেশ করেন। তাদের বাড়ি গোপালগঞ্জে। লড়াইঘাট সীমান্ত দিয়ে দালালের সহায়তায় তিনি নির্বিঘেœ বাংলাদেশে প্রবেশ করেন। তিনি গনমাধ্যমকর্মীদের কাছে তার নাম পরিচয় জানাতে অস্বীকৃতি জানান।

এ ভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত ভারত থেকে বাংলাদেশে মানুষ ঢুকছে বলে সীমান্ত এলাকার মানুষ অভিযোগ করেন। সীমান্তের ৬টি ইউনিয়নের ১৪টি গ্রামে জেলা প্রশাসনের কঠোর বিধি নিষেধ থাকার পরও অবৈধ পথে এপার ওপার করছে মানুষ। এদিকে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম শুক্রবার এক ই-মেইল বার্তায় জানান, শুক্রবার যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ বেতবাড়ীয়া গ্রাম থেকে দুই পুরুষ, চার নারী ও চার শিশুকে আটক করেছে বিজিবি।

আটককৃত ব্যক্তিরা হলেন যশোর জেলার কোতয়ালী থানার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্তার শেখের ছেলে মোঃ মিঠু হোসেন (২৬), মিঠুর স্ত্রী ফজিলা খাতুন (২১), তার মেয়ে মোছাঃ রাবেয়া আক্তার (০৫), খুলনা জেলার ফুলতলা থানার বানিয়া পুকুর গ্রামের মৃত তুষার কান্তি সরকারের স্ত্রী শ্রাবনী সরকার (৪৭), নড়াইল জেলার কালিয়া থানার যাদবপুর গ্রামের কাকা মিয়া মোল্লার ছেলে মোঃ আলম মোল্লা (২২), একই থানার মহিষখোলা গ্রামের শামীম মোল্লার স্ত্রী রোকসানা বেগম (২৬) তার ছেলে নুর মোহাম্মদ মোল্লা (০৭), নুর নবী মোল্লা (০২), একই গ্রামের মিন্টু মোল্লার স্ত্রী মোছাঃ আফসানা আক্তার মিম (২২) ও তার ছেলে মোঃ মিনহাজুল ইসলাম (০২)।

তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এদিকে ভার ঘেষা মহেশপুর সীমান্তের ১৪টি গ্রামের মানুষ জেলা প্রশাসনের কঠোর বিধি নিষেধ মেনে চলাফেরা করছেন। গ্রামগুলো হচ্ছে তেতুলবাড়িয়া, গোপালপুর, জুলুলি, মাটিলা, সামন্তা, রায়পুর, পলিয়ানপুর, হুদাপাড়া, বাঘাডাঙ্গা শ্রীনাথপুর, খোসালপুর, ভবনগর, শ্যামকুড় ও মাইলবাড়িয়া।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।