লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

মহেশপুর সীমান্তে থামছেনা অবৈধ অনুপ্রবেশ, বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমন হার


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাতায়াত বৃদ্ধি পাওয়ায় মধ্যেই ঝিনাইদহে করোনা সংক্রমনের হার বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ২৭ দশমিক ৪১ ভাগ।

যা গতকাল ছিল ২৪ দশমিক ৪৫ ভাগ। ফলে করোনার নতুন ধরণ চড়িয়ে পড়ার আশংকা প্রবল হচ্ছে। ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বুধবার সকালে খুলনা, কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা করোনার ফলাফল পর্যালোচনা করে এই তথ্য জানান। তিনি জানান, ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের দাড়ালো ৩ হাজার ১০ জন।

করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৫৭ জন। তবে গত ২৪ ঘন্টায় ঝিনাইদহে কেউ মারা যায়নি। বুধবার পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন আছে ১০ জন। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, এ পর্যন্ত তারা করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ৭৭ জনের লাশ দাফন করেছে।

এদিকে বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুরের শ্যামকুড় ইউনিয়ন পরিষদ এলাকা থেকে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় কুমিল্লার লাকসাম উপজেলার ভাকুড্ডা গ্রামের খোরশেদ আলমের মেয়ে ফাতেমা আক্তার, মনোহরগঞ্জ উপজেলার বিনয়গ্রামের ছাদেকুর রহমানের মেয়ে সুবর্ণা, খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার রকিশনগর গ্রামের কামালের মেয়ে জান্নাতুল ফেরদৌস ও দালাল জীবননগরের আজিজুলের ছেলে অপুকে বিজিবি আটক করে।

একই দিন মহেশপুরের কানাইডাঙ্গা গ্রাম থেকে ময়মানসিংহ জেলার আলালপুর গ্রামের মফিদুল ইসলামের মেয়ে খালেদা আক্তার মুন্নিকে বিজিবি আটক করে। এরা অবৈধ পথে ভারতে যাচ্ছিলো। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বুধবার এক ই-মেইল বার্তায় এ খবর জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।