লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ মে, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

মহেশপুরে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর: ২নেতা আটক


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুরে জাতির জনক বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী ও সাবেক এমপির ছবি সম্বলিত ঈদ শুভেচ্ছার তোরণ ভাংচুরের ঘটনায় ইউপি সদস্য বিপুল সহ আওয়ামী লীগের ২ নেতা আটক। মহেশপুর থানা জানান, শুক্রবার দিবাগত রাতে মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এসবিকে ইউপি সদস্য রকিমুজ্জামান বিপুলকে কাঁকিলাদাড়ি গ্রাম থেকে এবং খালিশপুর নিজ বাড়ি থেকে শুকুর আলীর ছেলে ইয়ার আলীকে আটক করে।

গত ১৩ই মে কেন্দ্রীয় যুবলীগ নেতা ঝিনাইদহ ৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজ খালিশপুর বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে ঈদ শুভেচ্ছার তোরণ নির্মান করেন। ঈদের দিন রাতে ঐ তোরণ ভাংচুর করে ব্যানার গুলি ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় যুবলীগ নেতা মিঠুন বাদি হয়ে অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করে। যার নং ২৭ তারিখ-১৯/০৫/২১। পুলিশ গত ৩দিনে তথ্য-উপাত্ত সংগ্রহ করে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উপর্যুক্ত ২ জনকে আটক করে।

শনিবার খোঁজ নিয়ে জানা গেছে, জামায়াত-বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী অনেক হাইব্রিড নেতারা গা ঢাকা দিয়েছে। পুলিশ খালিশপুর ও বজরাপুর গ্রামে আরো কয়েকজনের বাড়িতে হানা দিলেও তারা পালিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম জানান, ওই ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছে অচিরেই দোষীদেরকে আটক করতে সক্ষম হবে। সাবেক এমপি নবী নেওয়াজ বলেন, জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি নিয়ে যেই ছিনিমিনি খেলুক তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের শাস্তির দাবি করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২০ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২২ মিনিট আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৭ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৮ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।