লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৮ বার পঠিত
ফন্ট সাইজ:

মহিমা চৌধুরী হারিয়ে যাওয়া এক তারার নাম

৯০ এর দশকে মহিমা চৌধুরী (Mahima Chaudhary) একটি জনপ্রিয় নাম ছিল। সেই সময় মহিমা মিস ইন্ডিয়া খেতাব অর্জন করেছিলেন। ১৯৭৩ সালের ১৩ ই ডিসেম্বর দার্জিলিং এ মহিমা চৌধুরী জন্মগ্রহণ করেন। তার সেই সময়ের  একটি পেপসির (Pepsi) বিজ্ঞাপন তাকে বেশ জনপ্রিয় করে তুলেছিল। ১৯৯৭ সালে ‘পরদেশ’ চলচ্চিত্র দিয়ে তার অভিনয় জগতের যাত্রা শুরু হয়। এই চলচ্চিত্রে মহিমার বিপরীতে কাজ করেছিলেন শাহরুখ খান। ‘পরদেশ’ সিনেমাটি বেশ সফলতা অর্জন করেছিল।

তারপর পর পর মহিমা অনেকগুলি ছবিতে কাজ করেন, তিনি অনেক পুরস্কারও অর্জন করেন তার কাজের জন্য। তবুও অভিনয় জগতে মহিমা চৌধুরী নিজের জায়গা করে নিতে অসফল। ১৯৯৭ সাল থেকে একটানা ২০১০ সাল অবধি তিনি কাজ করেছেন। কিন্তু মাঝখানে তিনি ৪ বছরের বিরতির পর আবার ২০১৫ তে অভিনয় জগতে ফিরে আসেন কিন্তু তাতেও বিশেষ কোনো সুবিধা করে উঠতে পারেননি তিনি। বলিউডে মহিমা চৌধুরীর নাম আজ অতীত মাত্র। তাকে আর টেলিভিশনের পর্দায় দেখা যায় না।

মাঝে তাকে ডিটিভি চ্যানেল এ তাকে একটি শো সঞ্চালনা করতে দেখা গিয়েছিলো তবে, সংগীত চ্যানেল গুলিতে তিনি ভিজে এর কাজও করেছেন। তার পর তিনি টেলিভিশনের পর্দা থেকে অদৃশ্য হয়ে যান। ব্যাক্তিগত জীবনে তার সাথে টেনিস জগতের খেলোয়াড় লিয়েন্ডার পেসের একটি সম্পর্কের কথা শোনা গিয়েছিলো। পরবর্তীতে তিনি ২০০৬ সালে আর্কিটেকচার ব্যাবসায়ী ববি মুখার্জীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার একটি ৮ বছরের মেয়ে আছে। তার নাম আরিয়ানা। ২০১১ সালে স্বামী ববি মুখার্জীর সাথে মহিমার বিবাহ বিচ্ছেদ ঘটে।

মহিমা চৌধুরী তার কর্মজীবনে ‘পরদেশ’ (Pardesh), ‘দাগ’ (Daag), ‘প্যার কই খেল নেহি’ (Pyar koi khel Nehin), ‘ধড়কান’ (Dhadkan), ‘দিবানে’ (Deewane), ‘কুরুক্ষেত্র’ (Kurukshetra), ‘লজ্জা’ (Lajja), ‘ইয়ে তেরা ঘর ইয়ে মেরা ঘর’ (Yeh Teraa Ghar Yeh Meraa Ghar), ‘ওম জয় জগদীশ’ (Om Jai Jagadish), ‘দিল হ্যায় তুমহারা’ (Dil Hai Tumhaara), ‘দোবারা’ (Dobara), ‘দ্য ফিল্ম’ (The Film), ‘জমির’ (Zameer), ‘ফিল্ম ষ্টার’ (Film Star), ‘হোম ডেলিভারি’ (Home Delivery), ‘সতেন’ (Souten), ইত্যাদি চলচ্চিত্রে তিনি অনেক বড়ো বড়ো অভিনেতা অভিনেত্রী দেড় সাথে কাজের সুযোগ পেয়েছিলেন। তার শেষ ছবিটি বক্স অফিসে চরম অসফল হয়। তার পর থেকে অভিনেত্রী মহিমা চৌধুরী সিনেমা জগৎ এর আড়ালে চলে গেছেন। বড়ো পর্দায় তাকে আর দেখা যায় নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২৩ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২৩ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।