লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ মে, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

মনগড়া কাবিননামা করায় কাজি আব্দুস সালামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

বিয়ের তিন বছর পর মেয়ের পিতা-মাতার সাথে যোগসাজসে মিলে মনগড়া দেনমহর বসিয়ে ভুয়া কাবিননামা করায় কাজি আব্দুস সালামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ছেলের পিতা ওহেদ আলী। ২৩ মে রবিবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানায় কাজি আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন তিনি।


জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর দাসপাড়ার ওহেদ আলীর ছেলে মিল্টনের সাথে পাবনার ঈশ^রদীর গোকুলনগরের তাজুল ইসলাম পিন্টুর মেয়ে সাদিয়া আক্তার টুম্পার মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দু’জনের সম্পর্ক গভীর হলে তিন বছর আগে টুম্পা বাড়ি ছেড়ে প্রেমিক মিল্টনের বাড়িতে এসে ওঠে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মোবাইলে আলাপ-আলোচনার পর টুম্পার আত্মীয়-স্বজন আলমডাঙ্গায় চলে আসেন। এরপর দুই পরিবার রাজি হয়ে এক মৌলানার মাধ্যমে বিয়ে দিয়ে প্রেমিক-প্রেমিকার সংসার শুরু করিয়ে দেন।

এরপর তারা বছরখানেক সংসার করার পর তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। বেশ কয়েক মাস আগে টুম্পা স্বামী মিল্টনকে ছেড়ে পিতার বাড়ি ঈশ^রদীতে চলে যায়। এরপর টুম্পার পরিবার আইনের আশ্রয়ে যেতে অপকৌশলের আশ্রয় নেয়। তারা অতিরিক্ত দেনমহর বসিয়ে কাবিননামা তৈরী করে বলে অভিযোগ। এ পরিকল্পনা সফল করতে তারা আলমডাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের কাজি আব্দুল সালামের দারস্থ হয়। কাজি আব্দুস সালাম ১৮ সালের মার্চ মাসের তিন তারিখ দেখানো কাবিননামা তৈরী করেন। কাবিননামায় দেড় লক্ষ টাকা দেনমহর দেখানো হয়।


কাবিননামার ঘটনা জানাজানি হলে মিল্টনের পিতার টনক নড়ে। তিনি কাবিননামা ভুয়া দাবি করে গতকাল রবিবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, কাজি আব্দুস সালাম অর্থের বিনিময়ে মনগড়া দেনমহর বসিয়ে কাবিননামা তৈরী করে দিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২১ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২১ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।