লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ মে, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

মডেল বানানোর প্রলোভনে নারীপাচার চক্রের 'হোতা' শৈলকুপায় আশরাফুল আটক!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- টিকটক মডেল হওয়ার লোভ দেখিয়ে ভারতে নারী পাচার চক্রের হোতা আশরাফুল ইসলাম ওরফে রাফির বাড়িতে অভিযান চালিয়ে স্ত্রী ও দুই ভাগ্নেকে আটক করেছে ঢাকা র‌্যাবের একটি বিশেষ টিম। এরপর ঝিনাইদহ কোয়ারেন্টাইন সেন্টার থেকে আশরাফুলকে আটক করা হয়েছে। রোববার ভোরে আশরাফুলের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার ৬নং সারুটিয়া ইউনিয়নের নাদপাড়াতে এ অভিযান চালানো হয়।

আশরাফুল নাদপাড়া গ্রামের আয়নুদ্দিন মন্ডলের ছেলে। আশরাফুল মোবাইলে শক্তিশালী সফ্টওয়ার ব্যবহার করতো বলে জানা যায়। পরে স্ত্রী ও ভাগ্নেদের আটকের পর তাদের স্বীকারোক্তি মোতাবেক আশরাফুলকে আটক করা হয়। আশরাফুলের স্ত্রী বন্যা খাতুন ও তার দুই ভাগ্নে অনিক ও রনির আটকের কথা পরিবার স্বীকার করলেও আশরাফুলের বাবা আয়নুদ্দিন মন্ডল জানান, ঈদের আগে আশরাফুল ভারতের বেঙ্গালুরু থেকে আসার পর গত ২০ মে পুলিশ ঝিনাইদহ কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যায়। এরপর তাকে রোববার সকালে সেখান থেকে আটক করতে পারে বলে তিনি জানান। সে ভারতের নাগরিক হিসাবে বেঙ্গালুরে ১২ বছর বসবাস করে আসছে বলে তার বাবা জানান।

১২ বছর আগে আশরাফুলের পরিবারের অবস্থা অস্বচ্ছল হলেও বর্তমানে তার গ্রামের বাড়িতে রয়েছে এসি ও ওয়াশিং মেশিন। ভোরের অভিযানের পর সকাল ৯টার দিকে আশরাফুলের বাড়িতে দ্বিতীয় দফা অভিযান চালায় র‌্যাবের বিশেষ টিম। এ সময় আশরাফুলের বাংলাদেশের পাসপোর্ট ও একটি পেনড্রাইভ পাওয়া যায় বলে। অভিযানের সময় আটক আশরাফুলের দুই ভাগ্নেকে পূনরায় নিয়ে আসেন বলে জানান নাদপাড়া গ্রামের ইউপি সদস্য ওয়াজেদ আলী।

নাম প্রকাশ না করলেও র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ডিউটি কর্মকর্তা জানান, শৈলকুপাতে র‌্যাবের বিশেষ একটি অভিযান পরিচালিত হয়েছে। তবে এ অভিযানে কি হয়েছে তা তারা বলতে পারেন না। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, নাদপাড়া গ্রামের আশরাফুল নামের ভারত ফেরত এক ব্যক্তিকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছিল। গত ২২ তারিখে তার করোনা পরীক্ষার জন্য শরীর থেকে নমুনা নেওয়া হয়। রোববার ভোরে র‌্যাব ৬’র একটি টিম কোয়রেন্টিন সেন্টার থেকে তাকে নিয়ে যায়। তার করোনা নেগেটিভ বলে তিনি জানান। বিস্তারিত খোঁজ চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫২ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৯ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।