লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় ঝিনাইদহে মহা বিপাকে মাটিকাটা শ্রমিকরা!


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- করোনায় ঝিনাইদহে মাটিকাটা শ্রমিকেরা কাজ না পেয়ে অভাব-অনটনে নিদারুণ কষ্টে দিন পার করছেন। ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় তাদের কাজের পরিধি সংকুচিত হয়ে পড়েছে। মাটিকাটা শ্রমিকরা জানান, প্রতিদিন সকালে বিভিন্ন গ্রাম থেকে মাটিকাটা শ্রমিকেরা কোদাল ঝুড়ি নিয়ে সাইকেলে চড়ে ঝিনাইদহ শহরে আসেন। তারা শহরের পোস্ট অফিস মোড়ে এসে জড়ো হন। অপেক্ষা করেন কাজের জন্য। কারো ভাগ্যে কাজ জুটে, আবার কারো ভাগ্যে কাজ জুটে না। হরিণাকুÐু উপজেলার চাঁদপুর গ্রামের মাটিকাটা শ্রমিক বিশারত আলি মÐল জানান, প্রতিদিন সকালে শহরে আসেন তিনি।

তার মতো আরও মাটিকাটা শ্রমিক শহরের পোস্ট অফিস মোড়ে এসে জড়ো হন। কাজ জুটলে ৪০০ টাকা রোজগার হয়। মাটিকাটা শ্রমিক সোহরাব হোসেন বলেন, মাসে অর্ধেক দিন কাজ জুটে না। পার মথুরাপুর গ্রামের শ্রমিক মিয়াজন বলেন, শ্রমিকদের প্রায় সবাই বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছে। তারা কিস্তির টাকা পরিশোধ করতে পারছে না। তালবাড়ে গ্রামের শ্রমিক জাহিদ হোসেন বলেন, ২ লাখ টাকা ঋণ নিয়েছেন বিভিন্ন এনজিও থেকে।

কিস্তি পরিশোধের জন্য চাপ দিচ্ছে তারা। শ্রমিকরা জানান, করোনাকালে তারা সাহায্যও পাচ্ছে না। বড় বড় মাটি কাটার কাজ ভেকু মেশিন দিয়ে করানো হচ্ছে। ছোট কাজগুলো তাদের দিয়ে করানো হয়। করোনার কারণে গৃহস্থের হাতে নগদ টাকার অভাব দেখা দিয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক মজিবর রহমান জানান, তিনি মাটিকাটা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। তাদের সাহায্যের উদ্যোগ নেবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১০ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।