লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
বড় ভাইয়ের মৃত্যুর পরদিন করোনায় ছোট ভাইয়ের মৃত্যুঃ গ্রামজুড়ে শোকের ছায়া


গত ২৩ এপ্রিল স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব আলমডাঙ্গার হারদী গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা এবিএম মাহমুদুল হাসান রবি। তিনি ঢাকার মিরপুরের প্যারিস রোডের বাড়িতে মৃত্যুবরণ করেন। গতকাল সকাল ১০ গার্ড অব অনার শেষে হারদী পুরাতন জামে মসজিদের সামনে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফন করা হয়।


ছোটভাই এবিএম মোমিনুল হাসান ঢাকার গাজীপুরে অবস্থান করতেন। পেশায় ছিলেন ঠিকাদার। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। বাড়িতেই চিকিৎসা চলছিল। শ্বাসকষ্ট শুরু হলে গতকাল ২৪ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে তোলার সময় তিনি মৃত্যুবরণ করেন।


মরহুমের লাশ রাত ১ টার দিকে হারদী গ্রামে পৌঁছতে পারে। রাতেই লাশ দাফন করা হবে। মরহুমের লাশ দাফনের জন্য আনজুমান- এ মফিদুলের করোনা টিম রাতেই হারদী গ্রামে পৌঁছেছেন।


হারদী গ্রামের বড়বাড়ির মৃত আলফাজ শেখের বড় ছেলে ছিলেন এবিএম মাহমুদুল হাসান রবি। এবিএম মোমিনুল হাসান ছিলেন মেজ ছেলে।


পর পর দুদিনে দুভাইয়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। পরিবার ও নিকট আত্মীয়ের মাঝে চলছে শোকের মাতম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৯ মিনিট আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৫ মিনিট আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২০ মিনিট আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৯ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।