লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু



চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিষধর সাপের কামড়ে সায়ের আলী (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার বারোঘরিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সায়েম আলী একই গ্রামের কৃষক সাবান আলীর ছেলে ও আইলহাস লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।


স্থানীয় লোকজন জানান, সকালে বাড়ির পাশের একটি পুকুরে খেলা খেলছিল সায়েম আলীসহ গ্রামের অন্যান্য বাচ্চারা। ওই পুকুরে ছোট ছোট গর্ত ছিল। গর্তে পাখিরা বাসা করে থাকতো। পরে গর্ত থেকে পাখি ধরতে শুরু করে সায়েমসহ অন্যরা।

এসময় পুকুরের একটি গর্তের ভিতর হাত দিলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে চিৎকার দিলে তাকে বাঁচাতে ছুটে আসে আশাপাশের লোকজন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা সাবান আলী জানান, আমার এক ছেলি ও এক মেয়ি।

তাদের ভেতর সায়েম বড়। সকালে ঘুম থেকি উটি আমাদের বাড়ির পাশের এক পুকুরে পাখি ধরতি গিয়িলো সাইদ। ওই সুমায় তাকে একটা সাপ কামড়ি দেয়। হাসপাতালে নিয়ি গেলি ডাক্তার বললু সে মরি গিয়িচে। আমি তাকে আর বাড়ি ফিরি নিয়ি যেতি পারলাম না।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে আবু সাইদ। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে যায় পরিবারের লোকজন।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ঘটনাটি শুনলাম। নিহতের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করলে একটি অপমৃত্যুর মামল দায়ের করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১০ মিনিট আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬ মিনিট আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২১ মিনিট আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৯ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২০ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।