লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ মে, ২০২১ | ১২:০০ রাত ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

বাংলাদেশসহ ৩৮ দেশের ওপর সৌদির ভ্রমণ নির্দেশিকা

মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃসম্প্রতি আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলেও কিছু দেশের ক্ষেত্রে বিধি-নিষেধ নির্ধারণ করে দেয়া হচ্ছে। সোমবার রাত ১টা থেকে আগামী ১৭ মে পর্যন্ত আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। সৌদিতে ভ্রমণের আগে অবশ্যই দেশটির অনুমোদন গ্রহণ করতে হবে। বাংলাদেশসহ বিশ্বের ৩৮টি দেশের ওপর ভ্রমণ নির্দেশিকা এবং দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলী সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে সৌদি আরব।ভ্রমণকারীদের অবশ্যই ডিসিআর মেডিকেল পরীক্ষার সার্টিফিকেট দেখাতে হবে। যেসব দেশের ওপর নতুন ভ্রমণ নির্দেশিকা জারি হয়েছে সেগুলো হলো-যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মিসর, কুয়েত, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, মরক্কো, স্পেন, ইরাক, ইথিওপিয়া, মালদ্বীপ, চীন, সুইজারল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, গ্রিস, জর্ডান, কেনিয়া, তুরস্ক, জার্মানি, বাহরাইন, লেবানন, নেদারল্যান্ডস, কাতার, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সুদান, নাইজেরিয়া, তিউনিসিয়া, ওমান এবং মারিতিয়াস।

তিন ধরনের নাগরিকরা সৌদিতে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি বিবৃতি জারি করে পুরো বিষয়টি পরিষ্কার করা হয়েছেপ্রথমত- যেসব দেশের নাগরিকরা ইতোমধ্যেই ভ্যাকসিনের দু'টি ডোজই গ্রহণ করেছেন অথবা যাদের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের পর ১৪ দিন পার হয়েছে তারা সৌদিতে ভ্রমণ করতে পারবেন।

দ্বিতীয়ত- ইতোমধ্যেই যারা করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন বা যাদের সুস্থ হয়ে ওঠার পর এখনও ৬ মাস পার হয়নি তারা সৌদিতে ভ্রমণ করতে পারবেনতৃতীয়ত- যাদের বয়স ১৮ বছরের কম তারাও সৌদি সফরের অনুমতি পাবেন।

তবে সৌদি আরবে পৌঁছানোর পর প্রত্যেককেই এক সপ্তাহের জন্য সেলফ আইসোলেশনে থাকতে হবে। একই সঙ্গে কোয়ারেন্টাইনের সময় পার হওয়ার পর পিসিআর টেস্টের ফলাফলও দেখাতে হবে। তবে আট বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে পিসিআর টেস্টের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৪ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।