লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ মে, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

পা জড়িয়ে ধরে বিয়ে, পরে জমি লিখে দেওয়ার দাবিতে পুত্রবধুকে বিতাড়ন


পা জড়িয়ে ধরে ছেলে বিয়ে দিয়ে পরে জমি লিখে দেওয়ার দাবিতে গৃহবধুকে নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আলমডাঙ্গার ডম্বলপুর গ্রামের নবিছদ্দিন মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধু থানায় লিখিত অভিযোগ করেছে।


অভিযোগসূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামের অবস্থাসম্পন্ন কৃষক মকবুল হোসেনের ৪ মেয়ে। বড় তিন মেয়ের বিয়ে হয়ে গেলেও ছোট মেয়ে ছিল অবিবাহিত, ক্লাস টেনে পড়ে। প্রতিবেশি নবিছদ্দিন মন্ডলের দৃষ্টি পড়ে পুত্রসন্তানহীন মকবুল হোসেন মন্ডলের জমিজমার উপর।

তিনি প্রবাসে থাকা ছেলে সোহেলের সাথে মকবুল হোসেনের ছোট মেয়ে ঝুমকির বিয়ের প্রস্তাব দেন। এ বিয়েতে কিছুতেই মকবুল হোসেনের পরিবার রাজি ছিল না। অবস্থা বেগতিক দেখে ধুরন্ধর নবিছদ্দিন মন্ডল মকবুল হোসেনের পা জড়িয়ে ধরেছিল। বিয়েতে রাজি না হওয়া অবধি প্রতিদিন ঝুমকির কপালে চুমু খেতো। এক পর্যায়ে বিয়েতে সম্মত হন মকবুল হোসেন। বর বিদেশ। ভিডিও কলে তাদের বিয়ে পড়ানো হয়।


বিয়ের কয়েক মাস পার হতে না হতেই নবিছদ্দিনের আসল চেহারা বের হতে শুরু করে। তিনি যৌতুক হিসেবে নগদ ৩ লাখ টাকা ও জমি লিখে দেওয়ার দাবিতে পুত্রবধুকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে বাড়ি থেকে পুত্রবধুকে বের করে দেন।


এ ঘটনায় নির্যাতিত ঝুমকি খাতুন বাদি হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২২ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।