লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

পারকুলা আবাসনের কিশোরী অন্তঃস্বত্বাঃ অস্বীকার অভিযুক্তের

আলমডাঙ্গার পারকুলা আবাসন প্রকল্পে বসবাসকারী এক কিশোরী ৩ মাসের অন্তঃস্বত্বা হয়ে পড়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত একই আবাসনে বসবাসকারী উঠতি বয়সী যুবক এ অভিযোগ অস্বীকার করেছে।


জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার পারকুলা আবাসন প্রকল্পে বসবাসকারী দরিদ্র বাবলুর কিশোরীকন্যা রিনা ৩ মাসের অন্তঃস্বত্বা। অভিযোগ করা হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে একই আবাসনে বসবাসকারী মানোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। গত ৩ মাসের অধিক সময় ধরে তারা গোপনে শারীরিক সম্পর্কে অভ্যস্থ।


রিনার মা জানান, গত কয়েক দিন আগে প্রাগপুরে রিনার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে অনুষ্ঠানের প্রস্তুতিও চলছিল। রুহুল আমিন রিনাকে বিয়ে করবে এমন প্রতিশ্রুতি দিলে রিনা সে বিয়েতে অসম্মতি প্রকাশ করে। ফলে বিয়ের অনুষ্ঠান পন্ড করে দেওয়া হয়। অথচ, রুউহুলের মা এখন ছেলেকে বিয়ে দিতে রাজি হচ্ছে না।


রিনা খাতুন জানান, ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে আমাকে একা ঘরে ডেকে নিয়ে রুহুল শারীরিক সম্পর্ক করেছে। আমার সর্বনাশ করে এখন আর বিয়ে করতে রাজি হচ্ছে না। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।


এদিকে, রিনার সাথে শারীরিক সম্পর্কের দাবি সম্পূর্ণ মিথ্যা দাবি করে রুহুল আমিন রিনার সাথে মেসেঞ্জারে মেসেজ আদান প্রদান করার কথাও অস্বীকার করেছে।


অন্যদিকে, রিনা খাতুনের সাথে রুহুল আমিনের অবৈধ সম্পর্ক রয়েছে এমন কথা বিশ্বাস করতে নারাজ গ্রামের অনেকে। এলাকার শিক্ষক মাসুমবিল্লাহ, টুটুলসহ অনেকের দাবি – আবাসনে মাসের পর মাস এমন ঘটনা ঘটলে অবশ্যই জানাজানি হতো। তাছাড়া, রুহুল আমিন মাদ্রাসায় পড়াশোনা করছে।

এলাকার মানুষ তাকে ভদ্র ছেলে হিসেবে জানেন। তার ব্যাপারে এমন ঘটনা তাদের কাছে মোটেও বিশ্বাসযোগ্য না বলে মন্তব্য করেছেন। তবে এ ঘটনার রহস্য উন্মোচন সকলেই প্রত্যাশা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৪ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৪ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।