লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের শুভ সূচনা

মেহেরপুর : স্বাধীনতার ৫০ বছর পর ১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস স্বল্প পরিসরে পালিত হচ্ছে আজ। মহামারী করোনার কারণে সব আয়োজন বন্ধ রেখে স্বল্পপরিসরে এই দিবসটি পালন করছেন জেলা আওয়ামী লীগ । শনিবার সকাল ছয়টার সময় মুজিবনগর স্মৃতিসৌধের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের শুভ সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম, মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম, এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ১২ আনসার সদস্যের মধ্যে যে ৩ জন বেঁচে আছে আজিমদ্দিন শেখ , হামিদুল ইসলাম, সিরাজুল ইসলাম সহ আনসার ভিডিপি ও পুলিশ সদস্যরা। পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও সকাল ৯ টায় মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে পুস্তক অর্পণ করবেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের হুইপ জয়পুরহাট-১ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এরপর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাহবুবুল আলন হানিফ, মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস পূষ্প মাল্য অর্পন করবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৯ মিনিট আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩৪ মিনিট আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৪৬ মিনিট আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫২ মিনিট আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫৭ মিনিট আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২০ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২০ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।