লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ মে, ২০২১ | ১২:০০ রাত ৮ বার পঠিত
ফন্ট সাইজ:

ধান সংগ্রহকালে কৃষকদের হয়রানি করা যাবে না- এমপি ছেলুন জোয়ার্দ্দার


আমন ধান-চাল সংগ্রহের ব্যর্থতার মত শঙ্কা নিয়ে আলমডাঙ্গায় শুরু হয়েছে রোরো ধান-চাল সংগ্রহ অভিযান। রবিবার চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রয় অভিযান উদ্বোধন করেন।


এ সময় তিনি বলেন, বোরো ধান সরাসরি কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা নিশ্চিত করতে হবে। ধান গ্রহণের সময় যাতে কৃষকরা হয়রানীর শিকার হতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টরা সজাগ থাকবেন। এ ক্ষেত্রে অনিয়ম সহ্য করা হবে না। তিনি আরও বলেন, এ সরকার কৃষকবান্ধব সরকার। শেখ হাসিনার সরকারের আন্তরিকতা আর নিরলস পরিশ্রমের কারণে কৃষিক্ষেত্র এত উন্নত হচ্ছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।


আলমডাঙ্গা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিয়ারাজ হুসাইন বলেন, এ মৌসুমে ২৭ টাকা কেজি দরে ১৬২৫ টন ধান ও ৪০ টাকা দরে ১২১৪ টন চাল সংগ্রহ করা হবে।


এ উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, কৃষি অফিসার হোসেন শহীদ সোহরওয়ার্দী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগরে সভাপতি এম আজিজুল হক, উপজেলা মিল চাতাল ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল হক, উপজেলা খাদ্য কর্মকর্তা(ওসিএলএসডি) মিয়ারাজ হোসাইন, মিল চাতাল ব্যবসায়ী জয়নাল আবেদীন, ক্যাপ জয়নাল, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, পৗর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, কুমারী গ্রামের কৃষক বাদল প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৪ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।