লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ধর্ষনের পর ভিডিও ধারণ করে ৫০ হাজার টাকা দাবী করাদুই ৩ জনের বিরুদ্ধে মামলা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- এক তালাকপ্রাপ্তা নারীকে ইয়াবা সেবন করিয়ে ধর্ষন ও আপত্তিকর ভিডিও ধারণ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করার অভিযোগে দুই ধর্ষকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন ভিকটিমের মা পাতা বেগম। যার মামলা নং ২৭/২০২১। মামলার আসামীরা হচ্ছে ঝিনাইদহ শহরের ট্যাংকি পাড়ার খোন্দকার মিজানুর রহমানের ছেলে মাহবুবুর রহমান ওরফে বিডিআর মিলন, আদর্শপাড়ার তৌফিকুর রহমান টুটুলের ছেলে আশিকুর রহমান রোমেল ও শহরের পাগলাকানাই এলাকার ইজিবাইক চালক আলাউদ্দীনের মেয়ে সুমি আক্তার।

মামলায় সুমি আক্তারকে ধর্ষনে সহায়তার দায়ে অভিযুক্ত করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার এসআই রফিকুল ইসলাম। এজাহারে বাদী অভিযোগ করেন, তার মেয়ের বান্ধবী সুমি আক্তার মঙ্গলবার বিকালে বিউটি পার্লারে নিয়ে যাওয়ার নাম করে তার মেয়েকে শহরের পানি উন্নয়ন বোর্ডের পেছনে নিয়ে যায়। সেখানে একটি বাড়িতে বিডিআর মিলন ও রোমেল ধর্ষন করে। ওই বাসায় নিয়ে তার মেয়েকে ইয়াবা ও গাঁজা সেবন করিয়ে ধর্ষনের পর ভিডিও ধারণ করে ৫০ হাজার টাকা দাবী করে।

বুধবার সকালে তার মেয়ে বাড়ি ফিরে এ সব তথ্য জানালে তাকে অসুস্থ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তথ্য নিয়ে জানা গেছে, বাদী বিবাদী উভয় অন্ধকার জগতে চলাফেরা করে অভ্যস্ত। এর আগে আসামী সুমি আক্তার জনৈক প্রদ্যুৎ নামে এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশের হাতে আটক হয়। ধর্ষক আশিকুর রহমান রোমেল গত ৩ জুন শহরের মহিলা কলেজ পাড়ার একটি বাসা থেকে নারী টিকটকার তুলির সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে।

বিডিআর মিলন শহরের শামীমা ক্লিনিকের সামনে থেকে ইয়াবাসহ ভ্রাম্যমান আদালতে ২৩ মাসের সাজাপ্রাপ্ত হয়। এই শোকে তার পিতা খোন্দকার মিজানুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে কথিত আছে। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বৃহস্পতিবার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ দুই ধর্ষক ও ধর্ষনে সহায়তাদানকারীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।