লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ মার্চ, ২০২২ | ১২:০০ রাত ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

তেল রপ্তানি বাড়াতে সৌদির ওপর চাপ পশ্চিমাদের

মাসুদ রানা সৌদি আরব প্রতিনিধিঃতেল রপ্তানি বাড়ানো এবং রাশিয়াকে একঘরে করার প্রচেষ্টায় যোগ দিতে সৌদি আরবকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে এখন পর্যন্ত তাতে খুব একটা সাফল্য মেলেনি। বরং পশ্চিমাদের সঙ্গে দূরত্ব বাড়ার পরিপ্রেক্ষিতে চীন-রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতেই আগ্রহী সৌদি আরব।

তেল-গ্যাস জোগাড় করতে গত বুধবার (১৫ মার্চ) সৌদি আরবে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার মাত্র একদিন আগেই মধ্যপ্রাচ্যের দেশটি সদলবলে যান যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা ব্রেট ম্যাকগার্কবিশ্বে বাড়তি তেল উৎপাদনের সক্ষমতা থাকা হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে অন্যতম সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। রুশ জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সম্প্রতি মধ্যপ্রাচ্যের এ দুটির দেশের শীর্ষনেতাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তাতে সাড়া দেননি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ-আল-নাহিয়ান২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর পশ্চিমা দেশগুলোতে তীব্র সমালোচনার মুখে পড়েন যুবরাজ সালমান। রিয়াদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং ইয়েমেন যুদ্ধ নিয়েও সৌদির সঙ্গে দূরত্ব বেড়েছে পশ্চিমাদের। এখন পর্যন্ত সৌদি যুবরাজের সঙ্গে সম্পর্কোন্নয়নে সরাসরি কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি বাইডেনকে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তলানিতে থাকায় চীন ও রাশিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব। যদিও ওয়াশিংটনের সঙ্গে এখনো রিয়াদের শক্তিশালী নিরাপত্তা সম্পর্ক রয়েছেগত মঙ্গলবার (১৫ মার্চ) মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ম্যাকগার্কসহ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সৌদির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। দুটি সূত্র জানিয়েছে, বৈঠকে তেল উৎপাদন বাড়ানো এবং ইয়েমেন যুদ্ধের রাজনৈতিক সমাধান খুঁজতে সৌদির ওপর চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। একটি সূত্রের কথায়, যদি মনে করেন, ওয়াশিংটন এ দুটি ফাইল ছেড়ে দেবে, তাহলে আপনি ভুল করছেন।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ম্যাকগার্ক ইয়েমেনসহ বেশ কয়েকটি ইস্যু নিয়ে কথা বলেছেন। তবে এর বেশি কিছু জানাতে রাজি হননি তিনিঅন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রাশিয়ার তেল-গ্যাসের ওপর নির্ভরতা কমানো এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়ানোর ক্ষেত্রে সৌদি ও আমিরাতকে ‘প্রধান আন্তর্জাতিক অংশীদার’ বলে উল্লেখ করেছেন।

তবে আমিরাতের সুপরিচিত রাজনৈতিক বিশ্লেষক আব্দুল খালিক আবদুল্লাহ মনে করেন, মধ্যপ্রাচ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেমন কিছুই পাবেন না। তাকে খালি হাতেই বাড়ি ফিরতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৪ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।