লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
তারা মাস্ক পরে বের না হওয়ায় আটক : প্রখর রো‌দে ব‌সি‌য়ে রে‌খে মু‌ক্তি

মাস্ক না পরে রোডে ঘোরাঘুরি করার সময় আটক করে তাদেরকে প্রখর রোদে বসিয়ে রাখে পুলিশ।


করোনার সংক্রমণ রোধে গৃহীত লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ব্যতিক্রমী এ পদক্ষেপ গ্রহণ করেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা পুলিশ।

করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এ পদক্ষেপের অংশ হিসেবে মুখে মাস্ক না পরে সড়কে ঘোরাঘুরির সময় তাদেরকে আটক করা হয়। পরে থানা চত্বরে নিয়ে শাস্তি হিসেবে ২ ঘণ্টা রোদে বসিয়ে রাখে পুলিশ।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলমের নেতৃতে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ আলমগীর কবীর পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান ও পুলিশ পরিদর্শক (অপারেশন)  দেবব্রত রায়।

২৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পুলিশ লকডাউন ও মাস্ক পরিধান নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করে। সময় মাস্ক ছাড়া বের হওয়া ব্যক্তিদের আটক করে পিক আপ ভ্যানে উঠিয়ে থানায় নেওয়া হয়। পরে শাস্তি স্বরূপ থানা প্রখর রোদে বসিয়ে রাখতে দেখা যায়।

আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, সে জন্য পুলিশকে কঠোর ভূমিকা গ্রহণ করতে হচ্ছে। সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে যারা মাস্ক ছাড়া বের হচ্ছে, তাদেরকে রোদের ভেতর বসিয়ে রেখে শাস্তি দেওয়া হচ্ছে।


পরে মাস্ক পরিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এটি দেখে যাতে অন্যরাও সতর্ক হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ মিনিট আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৭ মিনিট আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৯ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।