লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ মে, ২০২১ | ১২:০০ রাত ৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

টিকা নিলে সৌদি আরবে কোয়ারেন্টাইনে থাকতে হবে না

বিদেশি দর্শনার্থীদের জন্য সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করেছে দেশটির সরকার। সিদ্ধান্ত মোতাবেক যারা ইতোমধ্যে টিকা নিয়েছেন তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। ১৬ মে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সোমবার এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জার্মানি, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতসহ ২০টি দেশ থেকে আগত দর্শনার্থীদের জন্য সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (জিএসিএ) বলেছে, বিদেশি দর্শনার্থীদের মধ্যে যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সৌদি আরব প্রবেশের পর কোনো ধরনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে। আগামী ২০ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বর্তমানে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে সকল বিদেশি দর্শনার্থীদের জন্য ৭ থেকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হয়। এক্ষেত্রে অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে আসতে হয়।

নতুন আইন অনুযায়ী, আট বছর এবং তার অধিক বয়সী যারা এখনো কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের ক্ষেত্রে সৌদিতে প্রবেশের পর কমপক্ষে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাশাপাশি তাদেরকে অবশ্যই বৈধ স্বাস্থ্য বীমা পলিসি নিয়ে আসতে হবে। একইসঙ্গে তাদেরকে বোর্ডিংয়ের ৭২ ঘণ্টা পূর্বে করা করোনা পিসিআর পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

আলাদাভাবে, সৌদি নাগরিকদের ওপর ১৩টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে। দেশগুলো হলো- লিবিয়া, সিরিয়া, লেবানন, ইরান, ইয়েমেন, তুরস্ক, আর্মেনিয়া, সোমালিয়া, কঙ্গো, আফগানিস্তান, বেলারুশ এবং ভারত

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।