লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯০!


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ক্রমশ মৃত্যুর মিছিল বাড়ছে ঝিনাইদহে। প্রতিদিন শহর ও গ্রামের পরিচিত জনরা মারা যাচ্ছেন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ঝিনাইদহে মারা গেছেন ৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ জন। মৃত ব্যক্তিরা হলেন শহরের নতুন কোর্টপাড়ার ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য আলফাজ উদ্দীন কবির, চাকলাপাড়ার এনজিও কমী বাদল, শৈলকুপার লক্ষীপুর গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে মতিয়ার রহমান, পৌর এলাকার শ্যামপুর গ্রামের নজির মন্ডলের স্ত্রী শুকজান বেগম, হরিনাকুন্ডু উপজেলার বেলতলা গ্রামের আমিনুল ইসলাম রুকু ও কালীগঞ্জের বাদুরগাছা গ্রামের ইসমাইল হোসেন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, গত ২৪ ঘন্টায় ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা সনাক্ত হয়। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের পরীক্ষার রিপোর্ট যদি পজেটিভ আসে তবে সোমবার সঙ্গে কাউন্ট হবে বলে তিনি জানান।

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. শাহনেওয়াজ ইবনে কাশেম জানান, সেখানে দুইজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এর মধ্যে মৃত মতিয়ার রহমান শনিবার রাত ১২টার দিকে করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। একটু পরেই তার মৃত্যু হয়।

আর শুকজান নেছা রোববার বেলা ১১টার দিকে করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আসলে তিনিও মারা যান। পরে উভয়ের নমুনা এন্টিজেন টেস্ট করা হলে দেখা যায় তাদের করোনা পজিটিভ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৮ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।