লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহ সদর হাসপাতালে ১০০ অক্সিজেন সিলিন্ডার দিলেন মেয়র মিন্টু


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু হাসপাতালে করোনা রোগীদের সেবায় ১০০ অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন। বুধবার ২৫টি সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। আগামী সপ্তাহে আরও ৭৫টি সিলিন্ডার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মেয়র সাইদুল করিম মিন্টু। তিনি জানান, করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট এখন প্রধান সমস্যা। যারাই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের সিংহভাগই শ্বাসকষ্টে ভুগেছেন। শ্বাসকষ্টা ও অন্য জটিল শারীরিক সমস্যা না থাকলে সেই রোগীদের বাড়িতে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

ঝিনাইদহে বর্তমানে করোনা সংক্রমণের হার খুব বেশি। বর্তমানে হাসপাতালে ১১৫ জন রোগী ভর্তি রয়েছে। কোন মানুষ যাতে অক্সিজেনের অভাবে মারা না যায় সেই কারণে আমরা ব্যবস্থা নিয়েছি। এর আগে অন্যান্য চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে। নিয়মিত খোঁজ রাখা হচ্ছে। সাইদুল করিম মিন্টু জানান, খাদ্যের ঘাটতি নেই বর্তমানে দেশে। আমরা পৌরসভার মধ্যে মধ্যে ক্ষুদ্র দোকানদার, রিকশা চালক, ইজিবাইক চালক, বাস শ্রমিকসহ সকল শ্রেণির নি¤œবিত্তদের খাদ্য সহায়তা দিচ্ছি।

প্রধানমন্ত্রীর সহায়তা পৌছে দেওয়া হচ্ছে। কেউ খাদ্য সংকটের কথা জানালে আমরা তাৎক্ষনিকভাবে ব্যবস্থা করছি। আমরা যেকোন সময়, যেকোন প্রয়োজনে পৌরসভার মানুষের পাশে আছি। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে ৬টি উপজেলার বিভিন্ন জায়গায় এই সহযোগিতা অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিথিলা ইসলাম ও জুনিয়র কনসালটেন্ট ডা: জাকিরসহ সদর হাসাপাতালের কর্মকর্তাবৃন্দ এই সিলিন্ডার গ্রহণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।